মূল লেখায় যান

তোমার অপেক্ষায়

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

তোমার অপেক্ষায়,
রাত কাটছে এপাশ-ওপাশে
দিন কাটে অস্থিরতায়,
চিড় ধরেছে মন-মগজে
সাবধানতার নেই উপায়,

যেদিন চোখে-চোখ আটকে গেলো
বুঝেছিলাম,
মরন হয়েছে আমার ;
কুঞ্চিত ভ্রু, বিগলিত হাসিতে পাগল হতে কি দেরি ছিলো!

তোমায় বুঝতেই হারিয়েছি আমায়,
নৈকট্যের অধিরতায়
হয়েছি এক উত্তাল নদী,
ফাগুনের অন্বেষণে, বুকে নিয়ে অঙ্গার
চলেছি নিরবধি।

ভালোবাসা পূর্ণতা চায় অহর্নিশি জ্বলনে,
ভালোবাসা পুড়ে যায় নিরুত্তাপ ক্ষরণে…

★ অ-কবিতা

মোট পড়েছেনঃ ১৪১৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. ভালোবাসা বুঝি এমনই হয়। তার মাঝে চোখের পলকে নিজেকে বিলীন করে দেয়া, অস্থিরতায় এপাশ ওপাশ, গুনগুনিয়ে গান গাওয়া।

    মনের আড়ালে আবডালে খেলা করে রংবেরঙের প্রজাপতি, ধরা যায়না ছোঁয়া যায়না অনুভব করা যায় তাদের পরশ। জ্বলেপুড়ে ছাড়খাড়, তবুও তাকে ভালোবেসে যাই নিরন্তর আবেগী কামনায়।

    দারুণ কবিতা আপু।

    1. ” মনের আড়ালে আবডালে খেলা করে রংবেরঙের প্রজাপতি, ধরা যায়না ছোঁয়া যায়না অনুভব করা যায় তাদের পরশ। জ্বলেপুড়ে ছাড়খাড়, তবুও তাকে ভালোবেসে যাই নিরন্তর আবেগী কামনায়।”

      কত সুন্দর করে বললেন!
      দারুণ মন্তব্যে একরাশ গোলাপের শুভেচ্ছা 🌹🌹🌹🌹🌹

  2. চোখে চোখ আটকে যেতেই মরন!
    বিগলিত হাসিতেই পাগল!
    তাকে বুঝতে গিয়েই নিজেকে নিখোঁজ করা!
    এতো ভয়ানক অবস্থা।
    প্রেমে তো জ্বলে পুরে অংগার হয়ে যাওয়া দেখছি।
    এমন প্রেম পাগলকে সাবধান করে লাভ নেই 🙂
    নদীতে জ্বলোশ্বাস হোক ফাগুনের আগমনে।
    ভাল লেগেছে খুব।

  3. কারও অপেক্ষায় মগজে চির ধরলে সাবধান হওয়ার সুযোগ কই!!
    ভালোবাসা পূর্ণতা চায় অহর্নিশি জ্বলনে,
    পূর্ণতায় মগ্ন হলেই মগজ শান্ত হয়ে যাবে আবার।

    অসাধারণ লেখা পড়ে ভালো লাগলো খুব।
    শুভ কামনা শ্রদ্ধে কবি দিদি 🌹🌹

  4. ভালোবাসা ভালোবাসা বললেই কেমন জানি ভালো লাগে।
    ভালোবাসা পেলেও যেন মনে হয় ভালোবাসা নাই, অস্থিরতায় কাটে।

    শেষের লাইন দুটো অনেক সুন্দর । আপনার অ- কবিতা কবে বড়ে হয়ে কবিতা হবে? আমি তো মনে করি কবিতা বড় হয়ে গেছে !

  5. ভালোবাসা পুড়ে যায় নিরুত্তাপ ক্ষরণে…

    পুড়ছে গহন
    পুড়ছে অতল।
    বসন্তআশে আজ হয়েছি উতল,
    ঢেউ ভাঙে অহর্নিশি
    তোমার দেখা পাই যদি।
    হবো আমি হরিৎ বর্ণা
    ছুঁয়ে গেলে তোমার ছায়া।
    ও চোখে চোখ পড়েছে যখনি
    আমি হলেম তোমার বসন্তরাগিনী!!
    হলেম যেন নিটোল তটিনী।
    তুমি আমি দু’জন মিলে
    একটাই বসন্তনদী।

    সখী,আমার দোষ নেই কোনো 😊
    তোমার লেখা আমাকে এটুকু লিখতে বাধ্য করলো।

    দারুন প্রেম কাব্য।
    ভালবাসা ভালবাসায় বেঁচে থাকুক আজীবন❤💚❤❤❤💚

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?