মূল লেখায় যান

তুমি নেই ভাবনাতে নেই

নিরব সাগরকবিতা১২টি মন্তব্য

আমার ঘরে তোমার শূণ্যতা নেই;

তুমি থাকার পূর্ণতা ও নেই।

 তবে তুমি জেনে নেই তা ভাবনাতে নেই কারণ তুমি আছো আমার মনের ঘরে।

 তুমি আমি দুজনে হেঁটে চলেছি;                       রেললাইনের দুপাশ দিয়ে দীর্ঘায়িত পথ।                স্পর্শহীন গন্তব্যহীন অচেনা রথ।

 তুমি আছো আমার অন্তরঙ্গে মিশে।

 তুমি আমি দুজনে ভেসে চলেছি;                                        বৈঠাহীন পালতোলা নৌকায় ।           অন্তবিহীন কোন সীমানায় ।                                          তুমি আছো আমার কল্পকাশ ভরে ।

 তুমি আমি দুজনে স্বপ্ন দেখেছি;

পূর্ণিমার জ্যোৎস্না পূর্ণ রাতে।

 জ্যোৎস্না বিলাস এ বসে একসাথে।

 তুমি আছো আমার উঠান জুড়ে।

মোট পড়েছেনঃ ৯৫৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?