তুমি একটিবার স্পর্শ করে দেখো

নেশাটা আর কিছুক্ষণ থাকুক!
অল্প সময় লেপ্টে থাকি শরীর জুড়ে।
ভালোবাসাটা আর কিছুক্ষণ থাকুক
আমি মাতাল হই তোমার কামখেয়ালে।
তুমি সেজে এসে পাশে বসো,
চিবুকে চিবুকে নষ্ট করে দাও সমস্ত পবিত্রতা!
অামি অল্প একটু ভালোবাসা পেলে গুলিয়ে দেব সব।
তুমি একটিবার স্পর্শ করে দেখো
আমি নির্লজ্জের মত মুছে দেব সমস্ত ব্যথা।
মোট পড়েছেনঃ ১১৯১জনআজ পড়েছেনঃ ০জন




১০টি মন্তব্য
চমৎকার কবিতা লেখেন তো আপনি!
ধন্যবাদ ভাই
চিবুকে চিবুকে নস্ট করে দাও
সমস্ত পবিত্রতা..
বাহ! দারুন সংলাপময় লেখা। 🌹🌹
অনেক ধন্যবাদ আপুটি
শুভ কামনা মাছুম ভাই। আরেকটু বেশি বেশি লিখুন। এত অল্প লেখা পড়েতো মন ভরছে না ভাই 😀 🌹🌹
ভালো লাগলো কবিতা। প্রেমময় কবিতা।
শুভকামনা।
চমৎকার কবিতা।
ভাউ, আপনে এতকিছুর মাঝে এত সুন্দর কবিতা কেমতে লেখলেন?
বাড়িত যান, মায়ে এই কবিতা দেখলে খবর আছে। বিয়ার পিরিতে বসায় দেয়ার বাকী নাই। আর হ্যা দাওয়াত দিয়েন কেমন? ক’দিন পরে সিলেট আইতাসি কইলাম।
চৎমকার কবিতা
তুমি একটিবার স্পর্শ করে দেখো
আমি নির্লজ্জের মত মুছে দেব সমস্ত ব্যথা,,,,, ওয়াও
দুর্দান্ত উপস্থাপন