মূল লেখায় যান

তুই কি আমার সঙ্গী হবি

হালিমা আক্তারকবিতা১৬টি মন্তব্য

 

তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
মাঝে মাঝে রাত দুপুরে
সবাই যখন ঘুমিয়ে পড়ে ,
চাঁদের আলো যায়না দেখা
অমাবস্যার গহীন রাতে ,
তখন যদি চোখ থেকে
গড়িয়ে দু’ ফোটা অশ্রু পড়ে
রুমাল হয়ে থাকবি পাশে |

তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
সকাল সন্ধ্যা ব্যাস্ত সময়
নিশুতি রাতে দু’চার শব্দ, লিখবো যখন
চোখ রেখে তোর মলিন পাতায় |

তুই কি আমার
ডায়রি হবি ?
দিনের আলোয় ঘুম পাড়াবো
রাত দুপুরে আসর বসাবো ,
রোজনামচায় ভরে তুলবো
তোর খালি পাতাগুলো ,
তুই কি তখন, খুব রাগ করবি ?

তুই কি আমার
ডায়রি হবি ?
গোপন প্রেমের সঙ্গী হবি ?
চুপি চুপি সংগোপনে
মনের কথা বলবো তোকে ,
দেখিস! আর যেন কেউ না শোনে |

তুই কি আমার
ডায়রি হবি ?
ঝিঁ ঝিঁ পোকা ডাকে যখন
বাঁশঝাড়ে ওই জোনাই জ্বলে ,
তোর বুকেতে মাথা রেখে
যদি কখনও ঘুমিয়ে পড়ি ,
আলতো ছোঁয়ার পরশ দিয়ে
মায়ায় জড়িয়ে রাখিস তখন |

তুই কি আমার
ডায়রি হবি ?
বয়েসের ভারে ক্লান্ত যখন
মাথার চুলে ধরবে পাক ,
পিছন ফিরে দেখবো তোকে
মোটা ফ্রেমের চশমা চোখে ,
স্মৃতিগুলো খুঁজে নিবো
তোর স্নেহের বাহুডোরে |

তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
দুঃখ সুখের সুতোয় গাঁথা
রঙিন মলাটে বাঁধবো তোকে ,
রাখবো খুব সযতনে আলমারির
ওই নতুন তাকে |
শতুই কি আমার
ডায়রি হবি !
একলা থাকার সঙ্গী হবি।

মোট পড়েছেনঃ ১০২২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. চমৎকার উপস্থাপন আপু। ডায়েরির মতো আপন কেউ হতে পারে না। যার বুকে অজস্র শব্দমালা, হৃদয়ের কথোপকথন নিভৃতে যতনে থাকে। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা

  2. নারীরা প্রেমিক চায় ডায়েরির মতো। যাকে আগলে রাখা যায়, সময়ে অসময়ে আপন করে লেখা যায় লাইনের পর লাইন।কিন্তু পুরুষ তো স্বভাবে সুতো ছেড়া ঘুড়ি! সুন্দর লিখেছেন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?