মূল লেখায় যান

টাকা π

সঞ্জয় মালাকারকবিতা২৪টি মন্তব্য

টাকা,,

জ্বলছে জীবন নিত্য দিন’ই,
মরছে চক্ষুলজ্জা,
মরছে মানব টাকার লোভে
হিংসো প্রতি হিংসা!
নিত্য দিন’ই মরছে বিবেক
সুবিচারে দ্বারা,
মানুষ এখন টাকার পিছু
করছে তাড়াহুড়া!
নিচ্ছে কেড়ে টাকার লোভে
মানুষের ভিতরের মানুষ,
টাকার জন্য হচ্ছে খুন
হচ্ছে কতই গুম.?
জ্বলছে জীবন নিত্য দিন’ই
সচল সমাজ অচল,
ভেঁজাল নোটে বিবেক বুদ্ধি
হচ্ছে সবি অচল।
টাকার নেশায় ভাংছে ঘর
টাকাই টানে মরণ।

সঞ্জয় মালাকার //

মোট পড়েছেনঃ ১৩৭৯জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. টাকা নই অহেতুক স্বপ্নবাসনাই মানুসকে ডুবাচ্ছে। মরব জেনেও মনে করে কত কিছুই হব। কিন্তু কেউ শিউর পারবে, কয়েক মুহুরতের পরে থাকব কিনা এই প্রফুল্ল ধরায় পারবেনা। তবুও মানুস অন্যায় করছে।

  2. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার গুরুত্ব অসীম। আবার অর্থকে অনর্থের মুল বলা হয়। আসলে প্রয়োজনকে যেমন অস্বীকার করা যায়না, তেমনি দরকারের বেশি হলে তার ক্ষয়-ক্ষতির পরিনামও নিয়ন্ত্রন করা যায়না।

    শুভ কামনা দাদা 🌹🌹