মূল লেখায় যান

জ্বলছে চিতায় আমার নিতাই

নিরব সাগরকবিতা১৮টি মন্তব্য

তুই তো এখন সব কিছুতেই
অনেক ভালো থাকিস।
আমি কোথায় কেমন থাকি
তার কি খবর রাখিস ।
তুই তো এখন সব কিছুতেই
অনেক ভালো থাকিস ।

তোর তো এখনো নিশিত জুড়ে
বরের বুকে বাস।
ধুলায় গড়ি পথপাশে পরি
জীর্ণ শীর্ণ বাস।
তোর তো এখন নিষিদ্ধ জুড়ে
বরের বুকে বাস।

তোর তো এখন বরের বুকেও
থাকে বাহুর বাঁধন।
চোখে জল ভরি বদন গড়ে পরি
আমার হাসি কাঁদন।
তোর তো এখন বরের বুকেও
থাকে বাহুর বাঁধন।

তোর তো এখন দিন কেটে যায়
বিরাট ঘরের কোণ।
বিরহের তরে মন গুমড়ে মরে
একলা থাকার ক্ষণ।
তোর তো এখন দিন কেটে যায়
বিরাট ঘরের কোণ।

তোর তো এখন অট্টালিকা
আকাশচুম্বী বাড়ি।
শূন্য ঘরে ডুকরে মরে সব
আমার আহাজারি।
তোর তো এখন অট্টালিকা
আকাশচুম্বি বাড়ী।

তোর তো এখন বসন্তে দিন
শেষ হয় না ফাগুন।
যন্ত্রণায় মরি কি যে আমি করি
মনের বনে আগুন।
তোর তো এখন বসন্তে দিন
শেষ হয়না ফাগুন ।

তোর তো এখনো রঙের দুনিয়া
দৃষ্টি অনিমেষ।
জ্বলছে চিতা আমার নিতাই
পুড়ছে সবিশেষ।
তোর তো এখন রঙের দুনিয়া
দৃষ্টি অনিমেষ।

মোট পড়েছেনঃ ৮৬৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. যে যেতে চায়, তাকে যেতে দেয়াই ভালো। অযথা কেন কারো সুখের ঘরে অসুখ বাঁধানোর চেষ্টা করছেন ? ছাড়ুন তাকে, সামনে এগিয়ে যান- দেখুন আপনার জন্য অন্য কেউ অপেক্ষা করছে।

  2. ভালো থাকার মানুষেরা আর কারো খোঁজ খবর রাখার প্রয়োজন বোধ করে না। তারা ভালো থাকার জন্যে অকৃত্রিম ভালোবাসাও ভুলে যায়। এটাই বাস্তব। তারা ভালো থাকুক, নিতাই জ্বলে মরলেও তারা দরজা জানালা বন্ধ করে রাখবে, পাছে চিতার ছাঁই দিয়ে যদি তাদের ঘর নোংরা হয়, এই ভয়ে।

    সুন্দর লিখেছেন।
    শুভ কামনা 🌹🌹

    1. অসাধারণ কথা গুলো খুব সুন্দর করে উপস্থাপন করলেন প্রিয় । তারা আসলেই প্রকৃত ভালোবাসা বুঝতে পারে না। তাই তো জানালা দরজা বন্ধ করে সাধারণ ভালোবাসা উপভোগ করে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?