মূল লেখায় যান

“জানি তুমি আসবে”

মনির হোসেন মমিকবিতা১২টি মন্তব্য

আমি জানি তুমি আসবে
আমায় আরো কাছে ডাকবে
বলবে কথা,শুনবে ব্যাথা
বিস্বাসে করি যে বসবাস।

আমি জানি তুমি আসবে
আমায় আরো ভালবাসবে
যত দিন রবো এ ধরণীতে তুমি আর আমি
প্রেম ভালবাসার থাকবে না যেন কমতি।

আমি জানি তুমি আসবে
আমায় আরো সাজাঁবে
রজনীগন্ধ্যা কিংবা বেলী ফুলের মালা
কালো কেশেঁর খোপার মধ্যাকাশেঁ গুছবে।

আমি জানি তুমি আসবে
আমায় আরো হৃদয়ে লুকাবে
প্রেমে পাচঁটি বছর যেন একটি দিনের মতন
হাজার বছরেও পুসবেনা না মন,থাকি আরো কিছুক্ষন।

আমি জানি তুমি আসবে
আমায় আরো কাছে ডাকবে
দীর্ঘ চুম্মুনে করবে রেকর্ড ভঙ্গ
আলতু ছোয়াঁয় মন ভরে দেবে রোমান্টিক উষ্ণতায়।

আমি জানি তুমি আসবে
আমায় আবারো কি কাদাঁবে
অভিমানে সত্যি এবার হবে,না হয় কিছু ভূল
অশ্রুর মাঝে খুজেঁ নেব তোমার প্রেমের সূর।

আমি জানি তুমি আসবে
আমায় আবারো মান ভাঙ্গাবে
জানি আমি ভালো করেই জানি
তুমি আর কারো নও শুধুই যে আমার।

আমি জানি তুমি আসবে
আমায়, যদি এবার না হয় দেখা
বুঝে নিও হয়ে গেছি  তোমার বিয়োগ রেখা
ভালবেসে,না হয় ঘৃণায় হৃদয়ে তোমার

অন্ততঃ রেখো আমায়।

মোট পড়েছেনঃ ৭৮২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. ভাইয়া আপনি জেনে শুনে আর কিন্তু ডাকবেন না। সবতো জানেনি আসবে জানলেও দরজায় তালা লাগিয়ে দেন এখনি। আপনি কষ্টে থাকেন আমরা তা চাই না ভাইয়া। অনেক ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন। -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?