মূল লেখায় যান

জলজন্ম

মাসুদ চয়নকবিতা২৯টি মন্তব্য

অনুভব্য শান্তির খোঁজে নিঝুম নদী তীরে
তার সাথে হৃদয়ের নিবিড় আলাপন চলে
জীবনের মানে খুঁজে পেতে তার কাছে যাই
নিরাশ হইনি আজও_
নদীর কাছে গেলে নিজেকে নতুন জন্ম মনে হয়
ঢেউয়ে চেয়ে থেকে নতুনের স্বপ্নালু স্বাদ জাগ্রত হয়
জোয়ারের টানে সাঁ সাঁ শব্দে সুপ্ত কল্পনা আন্দোলন তোলে
যে কল্পনায় মানবজন্ম বাঁচে স্বপ্নে_
তাই আজও নদী তীরে জীবনের মানে খুঁজে চলেছি
জীবনের মানে ঘুরে ফিরে জলের মতন
তাই মরনের কথা স্মরনে আমরা কেঁদে জল হই
এভাবে প্রতিটা মানুষ জলে-নদী রচনাতে নিমগ্ন
সে নদী দেখেনি জগৎ
তাই জীবন হয়েছে ধন্য
চোখের চাউনিতে মেঘাচ্ছন্ন/

মোট পড়েছেনঃ ১৫৬২জনআজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. জীবনের বয়ে চলা উপলক্ষকে বুঝানো হয়েছে।কেউকি কারো ব্যক্তি জীবনকে গভীরভাবে বুঝতে সক্ষম।কেউকি অপরিচিতজনের জীবনকে জানার জন্য প্রচেষ্টা চালিয়েছে।কখনোই না।মানুষ নিজেতে নিমগ্ন আত্নকেন্দ্রিক প্রাণী-তাই এমন জীবন রহস্যগুলি অজানায় লীন হয়ে যায়

  2. নদীর কাছে গেলে মনে প্রশান্তি আসবেই,
    একা একাও ঘন্টার পর ঘন্টা নদীর পাশে বসে থাকা যায়।
    নদীকে উপলব্দি করতে জল হতে হয়,

    দারুন লিখলেন ভাই,
    শুভ কামনা।

  3. সবার মাঝেই একটি করে নদী থাকে। জীবন-নদী বা নদী-জল, একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। আপন নদীকে খুব কম মানুষই উপলব্ধি করে। নদী…. জলেরই ভাস্কর্য। জল বিনা নদী হয়না।

    নদী, জল নিয়ে সম্ভবত সিরিজ লিখছেন। এই নিয়ে কয়েকটা লেখা দিলেন। মাঝে মধ্যে গল্প/ প্রবন্ধ বা আপনার আশেপাশে ঘটা সমসাময়িক ভাবনা গুলো আমাদের সাথে শেয়ার করলে বেশ ভালো হয়। আপনার লেখাতেও বৈচিত্র আসতো। ভেবে ভেবে লিখে ফেলুন। আমরা পড়বো।

    ভালো থাকুন অনেক, শুভ কামনা অবিরত 🌹🌹

  4. জল সে যেখানে থাকুক নদীতে, সাগরে, গুহায় চোখে কিংবা কলসিতে সে জলই থাকবে পরিবর্তন সে হবেনা।
    জল আসে এক এক জনের কাছে এক এক আবেগ নিয়ে।
    খুব ভালো লিখেছেন।