জন্মদিন
জন্মদিন
নবকুমার দাস
বাতাসে জমেছে মিহি হিম ,চুঁয়ে পড়ে কাঁঠাল পাতায় ,
রাত কুয়াশায় সংরাগ কাঁপে,দুই চোখের কাজললতায়।
সমুদ্র নীল আকাশের নীচে,আদিগন্ত চরাচরে যেন নেই কেউ,
দুটি মন ভেসে আছে অনন্ত শূন্যে,শঙ্কাময় হৃতি কম্পন ঢেউ।
শুয়ে আছে হেমন্তের গর্ভিনী ধানক্ষেত, ‘সুগন্ধিম পুষ্টিবর্ধনম ‘,
নবান্নের ভোরে আরক্ত পূর্ব দিশা, প্রথম প্রশ্বাস,কাঁদন প্রথম ।
অনন্ত শূন্য পথে,মেঠো রাখালের যাত্রা শুরু, নবতর চেহারায়,
ছিন্ন অমরা, রক্তস্রোত বাঁধা নাভিকুন্ডলে, চন্দ্রজ্যোতি সুষমায়
চুমে দিল কপালে কেউ, এঁকেদিল কররেখা,সবুজ চালতা পাতায়,
নিকানো উঠানে রোদ্দুর,বেজে উঠল শাঁখ,পঞ্চবটি উদাত্ত ছায়াময় ।।
মোট পড়েছেনঃ ১১৯৪জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য
চমৎকার শব্দ চয়নে হেমন্তের পরিপূর্ণ সৌন্দর্য ফুটে উঠেছে কবিতায়। ভালো লাগলো।
সোনেলা পরিবারে আপনাকে স্বাগত জানাই। ভালো থাকুন, নিয়মিত লিখুন। শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ দিদিভাই। হেমন্ত আমার অন্যতম প্রিয় ঋতু। কলকাতায় বসে আমার গ্রামের কথা মনে পড়ল। আজ সন্ধ্যেয় লিখে পোস্ট করলাম। মনোনয়ন ও নিয়মিত লেখার আমন্ত্রনের জন্য আবারো ধন্যবাদ জানাই।
নবান্নের নতুন ফসলের মত শব্দের চাষাবাদ। প্রতি শব্দের সৃষ্টির দ্যোতনায় রচিত এক অনন্য প্রকৃতি বন্দনা।
এ আপনার প্রথম পোস্ট সম্ভবত সোনেলায়।স্বাগতম আপনাকে এ উঠোনে। শুভ কামনা রইলো।🌷🌷
ধন্যবাদ দিদিভাই। হেমন্ত আমার অন্যতম প্রিয় ঋতু। কলকাতায় বসে আমার গ্রামের কথা মনে পড়ল। আজ সন্ধ্যেয় লিখে পোস্ট করলাম।
অনিন্দ্য সুন্দর মনোভাবের সাবলীল প্রকাশ। সার্থক লেখা
ধন্যবাদ দাদা ।🙏☘⚘
খুব সুন্দর এক ছন্দময় প্রকাশ কবি দা
অসংখ্য ধন্যবাদ । উৎসাহ পেলাম ।
চমৎকার শব্দ বুননের ভূষণে মুগ্ধ হয়ে গেলাম । সোনেলায় স্বাগতম আপনাকে। নবান্নের উৎসবে মেতে উঠুক গ্রাম-বাংলা, শহরের আনাচে কানাচে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
ধন্যবাদ দিদিভাই ।
দারুন কবিতা লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ দাদা।🙏
আগে বাংলা মাস কিন্তু অগ্রহায়ণ থেকে শুরু হতো। জন্মদিন, একদম বাংলার কৃষকের ঘরে ঘরে।
শুভকামনা।
ঠিক বলেছেন দিদিভাই। শুভকামনা জন্য আন্তরিক ধন্যবাদ। 🙏🌿
ঠিক বলেছেন দিদিভাই। শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ। 🙏🌿
সোনেলায় স্বাগতম ভাই। হেমন্ত যেন আপনার লেখায় প্রকৃতির মতই মিশে গিয়েছে।
আপনি চমৎকার লেখেন। আশাকরি নিয়মিত আপনাকে পাবো।
শুভকামনা সবসময়।
অসংখ্য ধন্যবাদ দাদা । নিয়মিত লেখার চেষ্টা করবো ।🌿🌷
চমৎকার লিখেছেন
শুভকামনা রইল সদা
অনেক অনেক ধন্যবাদ ভাই ।🙏🌷