মূল লেখায় যান

ছেলেবেলা ঘুরে দেখা

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

আর হবে ফেরা, সেই ছোট্ট বেলা
আবার কি হবে দেখা ঘুরে গ্রামটা
আবার আসিব আবার আসিব
যতই বলি ততই রচি মনে
আবার আসিব আবার আসিব
দেখা হই না, ফিরে সেই ছোট্ট বেলা।

গেঁয়ো মেঠো পথ, গাছে গাছে সারি
খেতে আছে ধান ও পাট  মিতালী
যেথায় আছে সবুজের ছায়াবিথী
আমার জন্ম সেই গেঁয়ো বাড়ি গরুরগাড়ী।

খেলা বাতাস আকাশ আড়াআড়ি
ধান  সরষে বাতাসে বাড়াবাড়ি
বর্ষায় আখ খেতে বৃষ্টি ভরা জলে
খেতাম আখ দাঁতের খরচে।

কুইসুরের সুমিষ্ট রসে ভরে গাল
কেটে গেলে চোখে আসত জল।
পাই না, হই না, সেই সুযোগ
ছোলা গাছ পুড়িয়ে খেতাম উড়া।

আর কি হবে খেলা গইলু ধরা
পাটের খড়িতে কাঠালের আটা
গইলু ধরতাম বকুনি খেয়ে
মাইর ছিলো তত পিঠে।

লেখা আগ্রহ দিয়েছে সুরাইয়া পারভীন আপুর লেখা, “আবার ফিরে পেতে চাই সেই ছোট্ট বেলা।”

মোট পড়েছেনঃ ৭৯৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

  1. জীবনের সেরা মুহূর্তগুলোই আমাদের ছেলেবেলা, যেখানে সাবধানে পা ফেলতে হয় না,যেখানে বাস্তবতার কোন ছাপ থাকে না, সবকিছু অবাধভাবে চিন্তা ছাড়াই চলা যায়, চাইলেও আর ফিরে পাওয়া যায় না সেই ছেলেবেলা।কত স্মৃতি জড়িয়ে আছে এই ছেলেবেলায়।।। আপনার লেখা পড়ে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। শুভকামনা ভাইয়া।

    1. সেই সময় ার পাওয়া যাই না দাদা, যারা চাকরি করে ছোট প্রতিষ্ঠানে তাঁদের দুইদিন /তিন্দিন ছুটি যেতে আস্তেই সময় শেষ। একটু পিরিতি করে বসে গল্প সময় খুব অভাব।

  2. চাইলেই কী ফিরে যেতে পারি সেই শৈশবে। চমৎকার আকাঙ্ক্ষা — আর কি হবে খেলা গইলু ধরা
    পাটের খড়িতে কাঠালের আটা
    গইলু ধরতাম বকুনি খেয়ে
    মাইর ছিলো তত পিঠে।

  3. শহরের নাগরিক জীবন আমার পছন্দ নয়, একারনেই শহরে থাকলেও সপ্তাহে তিনদিন আমি গ্রামে যাই। স্মৃতি খুঁজে বেড়াই ছেলেবেলায় ফেলে আসা সেই দিনগুলির। আবার যদি ফিরে আসতো সেসব দিন!

    শুভকামনা ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?