মূল লেখায় যান

চন্ডীদাস,ভণিতাহীন

নবকুমার দাসকবিতা১০টি মন্তব্য

।। চন্ডীদাস, ভণিতাহীন।।

নবকুমার দাস

“সবার উপরে মানুষ সত্য ”

সত্য সত্য , জগৎ অনিত্য ।

দ্বন্দ্ব , আজও মিটল না ,

দ্বিজ-বড়ু,নানুর না ছাতনা ?

 

প্রেমরসেতে ভক্তি মিশালে,

কাহ্ণাঞি-রাধে মন মজালে।

কেদেঁ মরে কোন রজকিনী ?

চিনি চিনি তবু ঠিক চিনিনি !

 

“আকুল শরীর মোর বেয়াকুল মন।

বাঁশীর শবদেঁ মো আউলাইলোঁ বান্ধন।”

নেই কানাই, তবু বাঁশির সুর যায় শোনা,

কৃষ্ণসন্দর্ভ না শ্রীকৃষ্ণকীর্তন দ্বন্দ্ব ঘোচেনা ।

 

তিনি বললেন যেই,

“ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন,

কেহ না জানয়ে তারে।

প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে।।”

অতএব মানবপ্রেমে মজিল …

কলিতে অলিতে গলিতে টুরু প্রেম !

মোট পড়েছেনঃ ৮৭৮জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. খুব খুব ভালো লাগলো কবিতা খানি। মানব প্রেমে মজে গেলে মন আর কিইবা লাগে? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম