মূল লেখায় যান

চঞ্চল এ-মন

সঞ্জয় মালাকারকবিতা২৭টি মন্তব্য
  • চঞ্চল এমন…..
  •  তোমার চরণে প্রভু সত্যের সিংহাসন, 
  • প্রভু মায়া মমতা,সত্য সভ্যতা
  •         আমায় করেছে হেলা,
  • প্রভু তোমার চরণে পেয়েছি ঠাই
  •        নির্জন এক বেলা!
  • প্রভু স্বামীর সংসারে.. 
  •     চেয়েছি সতীর সহবাস, 
  • তবু যেনো পাইনা প্রভু
  •       কলঙ্ক আমায় করে গ্রাস!
  • প্রভু নিয়ম নীতি,সমাজ পরিবার 
  •       সবি তো মায়া মোহিত, 
  • শুধু নারীর বেলায় হয় কলঙ্ক উপহার। 
  • প্রভু, মায়া তো শরীর ঘুরে
  •      শরীর তো পুরিষের ধারেকাছে, 
  • রূপ না কী সন্ধ্যে ধরে হাসে,
  • প্রভু,নাহি পেয়েছি স্বাধীন, নাহি পেয়েছি স্বাধীনতা, 
  • মায়ার সংসারে নারীরাই ভয়ে চলে 
  • কলঙ্কের ভেলা।
  • তবু তারাই বলে সতী,
  •   তারাই তো নিয়ম ভাঙে নিয়ম গড়ে
  • করে অসতী?
মোট পড়েছেনঃ ১২৬১জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. দাদাভাই, আমার কাছে কবিতাটি প্রার্থনাময় লেগেছে। পড়ে মনে হলো আমি প্রভুর প্রার্থনায় মগ্ন।

    তোমার চরণে প্রভু সত্যের সিংহাসন,
    প্রভু মায়া মমতা,সত্য সভ্যতা
    আমায় করেছে হেলা,
    প্রভু তোমার চরণে পেয়েছি ঠাই।
    চরনগুলি আমাকে দারুন ভাবে অশ্রুসিক্ত আপ্লুত করেছে। ধন্যবাদ দাদাভাই। কবিতাটি পড়ার সুযোগ করে দেবার জন্য।

    1. ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, অনেক অনেক কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ভালোবাসা।

      দাদা দিন শেষে প্রভুর কাছে দুঃখ মুছাইতে।

      ভালো থাকবেন দাদা শুভ কামনা রইলো।

  2. শরীর তো পুরিষের ধারেকাছে,
    রূপ না কী সন্ধ্যে ধরে হাসে,
    প্রভু,নাহি পেয়েছি স্বাধীন, নাহি পেয়েছি স্বাধীনতা,
    মায়ার সংসারে নারীরাই ভয়ে চলে
    কলঙ্কের ভেলা।

    অসাধারণ প্রকাশ।

  3. “প্রভু স্বামীর সংসারে..
    চেয়েছি সতীর সহবাস,
    তবু যেনো পাইনা প্রভু
    কলঙ্ক আমায় করে গ্রাস! “
    পুরুষ তান্ত্রিক সমাজে নারীরাই কলঙ্কের ভাগীদার হয়।
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।