মূল লেখায় যান

ঙঞণনম-১

ফজলে রাব্বী সোয়েবরম্য১৩টি মন্তব্য

৪১ তম বিসিএসের কিছু স্যাম্পল প্রশ্নের উত্তরঃ

১/ কোন সালে সিরিয়াল রেপের ঘটনা ঘটেছিল? ২০১৯ সাল।
২/ কত সালে বালিশ স্থানান্তরের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া হয়? ২০১৯ সালে
৩/ কোন সালে সরকারদলীয় লোকজন গামছা পড়ে ধান কেটে বিরল রেকর্ডের সৃষ্টি করে? ২০১৯ সালে
৪/ কোন সালে রক্ষকদের ভক্ষক হওয়ার বিষয়টি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়? ২০১৯ সালে
৫/ কোন দেশে শিশুদের বিরুদ্ধে মামলা করা হয়? বাংলাদেশে
৬/ কোন দেশে নামের মিল থাকলেই নিরপরাধী ব্যক্তি জেল খাটে?বাংলাদেশে
৭/ কোম দেশে হাজার কোটি টাকা লুটপাট কিছুই না, কিন্তু হাজার টাকা লুটপাট করলেই আইনের আওতায় আনা হয়? বাংলাদেশে।
৮/ কোন দেশে ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করা হয়? বাংলাদেশে
৯/ কোন দেশে অনিয়ম নিয়মে পরিণত হয়েছে? বাংলাদেশে।
১০/ কোন দেশে গীবতকারীর সংখ্যা সর্বাধিক? বাংলাদেশে।
১১/ কোন দেশে গাইন্জা খাইয়া পরীক্ষার প্রশ্নপত্র করা হয়? বাংলাদেশে।

আইজকা এত্তুরিই। বাহিডি কামিং সুন।

মোট পড়েছেনঃ ১০৭৮জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. লেখাটি দেশ সম্পর্কে নেগেটিভ ধারনা পোষণ করে বলে মনে করছি ভাই। ব্লগের লেখা কিন্তু বিশ্বব্যাপী পড়েন অনেকেই। এতে সোনেলাও খানিক ছোট হয়ে গেলো মনে হয়না কি? একটু ভেবে দেখবেন প্লিজ?

    1. ধন্যবাদ। আমি এ ব্যাপারে ভিন্নমত পোষণ করছি। দেশকে ছোট করার মত এত হীন আমি নই। তথ্য প্রযুক্তির যুগে এই সব খবরই বিশ্ব ব্যাপী ঘুরছে।খবর যদি দেশকে ছোট করতে না পারে তবে আমার লিখাও দেশকে ছোট করবে না আশা করি তবে যারা এসব কাজ করে তাদের মুখে লিখার মাধ্যমে আমার চপেটাঘাত হিসেবেই আমি দেখি।

  2. এরকম লেখা নিজস্ব টাইম লাইনের জন্য যথোপযুক্ত। ব্লগে আমার মনে হয় বিতর্কিত হবার আশংকা থেকে যায়। আমি তৌহিদ ভাইয়ের সাথে সহমত পোষন করছি। কিছু মনে করবেন না ফজলে রাব্বি সোয়েব ভাই। একবার ভেবে দেখবেন কি?

    1. ধন্যবাদ। আমি এ ব্যাপারে ভিন্নমত পোষণ করছি। দেশকে ছোট করার মত এত হীন আমি নই। তথ্য প্রযুক্তির যুগে এই সব খবরই বিশ্ব ব্যাপী ঘুরছে।খবর যদি দেশকে ছোট করতে না পারে তবে আমার লিখাও দেশকে ছোট করবে না আশা করি তবে যারা এসব কাজ করে তাদের মুখে লিখার মাধ্যমে আমার চপেটাঘাত হিসেবেই আমি দেখি।

      1. ধন্যবাদ জিসান ভাই। এটাকে বিশৃঙ্খল অবস্থা হিসাবে বোঝাতে চেয়েছি। অনেকটা ‘হযবরল’ টাইপের।যদিও বাংলা ডিকশনারিতে এ ধরনের কোন শব্দ নেই। আমার মস্তিষ্ক প্রসূত শব্দ।

  3. সোয়েব ভাইয়া আপনার লেখাটা অবশ্যই দেশকে বেশী ভালবাসেন বলেই এমন করে হিট দিয়ে লিখেছেন।তবে সবাইতো আর আপনার মনের অনুভুতিটা আপনার মত করে বুঝবে না।আপনি লিখতে পারেন দেশের ক্ষতিকর সব বিষয়ে এভাবে সরাসরি নয় বা দেশের প্রতি হিট দিয়ে নয় লিখুন উপযুক্ত লিংক বা সূত্র উল্লেখ করে।মনে রাখবেন এখানে যা লিখছেন বা ব্লগে যা লিখবেন তার দায়ভারও কিন্তু আপনার আমার।ব্লগ কর্তৃপক্ষ তার দায় ভার নিবেন না।আশা করি ভুল না বুঝে আমরা কি বলতে চাচ্ছি তা বুঝতে পেরেছেন। শুভ ব্লগিং।

    1. ধন্যবাদ মমি ভাই। এখানে প্রতিটা বিষয়ই একদম বাস্তব ঘটনার পরিপ্রক্ষিতে লিখা। যা হচ্ছে, যা খবরের পত্রিকায় আসছে, যা মিডিয়াতে আসছে তাই তুলে ধরা হয়েছে। সত্য বলতে আমি পিছপা হবো না।ধন্যবাদ আবারও। দেশটাকে সত্যিই ভালবাসি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।