মূল লেখায় যান

গুল-গল্পের বসন্ত

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

টুকটাক টুকরো হাওয়ায়
বিদায়ী মাঘী-রাত শুধায়,
বসন্ত কি এসেছে বেলায়-অবেলায়
ধার করা কবিতায়, কবিতার সাথে?

হাহা অট্টহাসি
ভাঙলো বিষম অট্টালিকায়
কত-শত বাধার কাঁটা,
হরেক পদের পেরেক-আঁটা তক্তার বক্তৃতায়!!

মরীচিকার বালুমাঠে
দেখেছি বসন্তের খাবি খাওয়া,
সারা অঙ্গে ফুঁটেছিলো
জখমি-শীতের বরফি-ধুলা ;

এলেবেলে বিপুল শব্দে
রকমারি ছবির তুমুল বহরে,
বসন্ত কি লুটিয়ে গেলো
নিকানো রসুন ক্ষেতে?! 😜😜

★ জবাব পোস্ট 🙂

মোট পড়েছেনঃ ১৫৮২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. এলেবেলে বিপুল শব্দে
    রকমারি ছবির তুমুল বহরে,
    বসন্ত কি লুটিয়ে গেলো
    নিকানো রসুন ক্ষেতে?
    দিদি বসন্তের শুভেচ্ছা, ফুলে ফুলে রঙিন হোক আপনার জীবন, শুভ কামনা 🌹🌹

  2. পেয়াজ কিনতে রসুন ফুরায়, তাই এসব দামী জিনিসের নাম ভুলে ডুবে থাকতে চাই কবিতা বা অ-কবিতায়। কেন বসন্তের সাথে পেয়াজ রসুন গুলিয়ে পকেটের কম্পন বাড়িয়ে তোলেন আপু? ………শুভ সকাল।

  3. >এলেবেলে বিপুল শব্দে
    রকমারি ছবির তুমুল বহরে,
    বসন্ত কি লুটিয়ে গেলো
    নিকানো রসুন ক্ষেতে?!<

    তাইতো দেখছি পেঁয়াজ রসুনের এতো এতো মূল্য বৃদ্ধি! সাথে ভালোবাসার দামও খুব চড়া! কবির কবিতায় এবার বুঝি পড়লো হাতকড়া।।

  4. কবি অপ্রতিরোধ্য কোকিল কন্ঠের কুহু বিলাসে,
    শিমুল শিউরে শীত ঘুমে ছোঁয়েছে পরশে কুজ্বটিকা অনায়াসে।
    কবি শতশত আহ্বান হেমন্তের পরখ ছোঁয়া আজও বাতায়নে বহে,
    কবি প্রতিক্ষারত হও আসবে বসন্ত এ ভরা ফাল্গুনে রক্তিম পলাশের ফাগুনে।

  5. “বসন্ত কি এসেছে বেলায়-অবেলায়
    ধার করা কবিতায়, কবিতার সাথে?”

    কে কার করে ধার
    জানা তো হয় না আর
    বসন্ত আসে প্রতিবার।
    ভালো লাগলো। শুভ কামনা।

  6. শিরোনামটাই তো অনুবাদ লাগবে।
    গুল- গল্প কাহাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দিন ম্যাডাম 🙂

    তক্তায় হরেক পদের পেরেকই বা লাগবে কেন?
    কবিদের কথা বুঝতেই তো পারিনা আজকাল।
    বুঝিনা যেহেতু, সেহেতু আপনি কবি হয়ে গিয়েছেন 🙂

    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?