মূল লেখায় যান

কয়েক টুকরো প্রেম এবং তার পরিণতি…

১.
তারে ভালোবাসতাম আমি
সে কি মোরে বাসিত ?
ভালো যদি না-ই বাসিত
দেখলে কেন হাসিত ?

কইনি কথা তাহার সনে
লাজ শরমের ভয়ে,
প্রেমের কাঁটার আঘাত একা
যাচ্ছি আমিই সয়ে।

হঠাৎ করেই সাজলো বধু
হৃদয় ভেঙ্গে দিয়ে,
চোখের সামনেই চলে গেলো
সবই কেড়ে নিয়ে।

২.
আমায় শুধু বাসতো ভালো
আমি কি আর বাসি ?
না বাসিলেও চাইতো সে
হতে চরণ দাসী।

আমি যতই দূরে থাকি
সে আসতো কাছে,
মই নিয়ে চায় পালিয়ে যেতে
আমায় তুলে গাছে!

ভালোবাসা কি আর হয়
মন যদি না মিলে ?
তাইতো আমি ইচ্ছে করেই
দূরে গেলাম চলে।

৩.
সে আমারে বাসতো ভালো
আমিও তারে বাসি,
যেদিক তাকাই ভালোবাসা
দেখি রাশি রাশি।

শপথ করি দুজন মিলে
আসুক যতই ঝড়,
দরকার হলে উল্টো স্রোতে
বাঁধবো সুখের ঘর।

হঠাৎ করেই হারিয়ে গেলো
স্মৃতি পড়ে থাকে,
আমি এখন একা হাঁটি
প্রেম যমুনার বাঁকে।

৪.
আমি তাহার প্রেমে পাগল
সেও পাগল মোর,
প্রেমের টানে ঘর বেঁধেছি
পালিয়ে বাড়ি ঘর।

ধীরে ধীরে উল্টা বাতাস
বইতে থাকে মনে,
দিনের বেলা পালিয়ে থাকি
রই’না তাহার সনে।

হয়না এখন মতের মিলন
যে যার মতো চলে,
দু’জন এখন দুই বিছানায়
একই ছাদের তলে।

জবরুল আলম সুমন
সিলেট।
১৯শে নভেম্বর ২০১১ খৃষ্টাব্দ।

মোট পড়েছেনঃ ১০৪২জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. মজার কবিতা ভাল লাগিল

    “তারে ভালোবাসতাম আমি
    সে কি মোরে বাসিত ?
    ভালো যদি না-ই বাসিত
    দেখলে কেন হাসিত ?”

    আরেরররররররর বুঝলেন না

    সে কেন আপনারে দেখে হাসিত
    শুনেন কিছু কিছু মানুষের মুখ দেখলেই হাসি পায় তাই সে হাসিত

    যেমন মি: বিন তার মুখ দেখলেই হাসি পায়
    জনি তার মুখ দেখলেই হাসি পায়
    আরো আছে মনে আসতেছে না

    আপনিও এরকম টাইপ যে দেখলেই হাসি পায় । এখনতো আপনারে দেখতে মুঞ্চায়…….. কি করি

    হি হি হিহি হি……… মাইন্ড করবেন না কিন্তু মজা করে বলেছি ।

    1. নিশ্চয় মন্দ নয়… একটা জোকস মনে পড়ে গেলো। একজন বিবাহিত পুরুষ লইয়ারের কাছে গিয়ে জানালেন যে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেবেন, কারণ হিসেবে জানালেন যে গত ছ’মাস যাবত স্ত্রীর সাথে কোন কথা নেই। লইয়ার খানিক্ষণ ভাবলেন তারপর জানালেনঃ আপনার সিদ্ধান্তটা পূনঃবিবেচনা করে দেখুন, এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার… 😛

  2. সুমন ভাই , প্রেমের পরিণতি দেখে তো ভয় লাগছে এখন । প্রেম প্রায় চলে এসেছে আমার বাড়ীতে। কি করা যায় এখন ? সুন্দর লিখেছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।