মূল লেখায় যান

ক্ষত

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে
প্রচন্ড আবেগে জড়িয়ে দগদগে ক্ষত
প্রচন্ড টগবগে রক্ত তোমারি জন্যরে
বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে।
তুমিহীনা পাজোর ভেঙ্গে তছনছ সখা
ধরায় নিষঙ্গ বন্ধ দুয়ার কষ্ট ভেলা
বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে
প্রচন্ড আবেগে জড়িয়ে দগদগে ক্ষত।

ছবি নেট থেকে গৃহিত।

মোট পড়েছেনঃ ১৫০৩জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. নিয়ম অনুযায়ী ‘ট্রায়োলেট’ হয়নি মজিবর ভাই!
    ট্রায়োলেট এর অন্ত্যমিল হবে- কখ কক কখ কখ
    ১ম ৪র্থ ও ৭ম চরণ এবং
    ২য় ও ৮ম চরণ অভিন্ন হবে।
    আর চেষ্টা করতে হবে যে কোন বৃত্ত মেনে লিখতে।
    প্রতিটি চরণে সমমাত্রা হলে ভালো হয় তবে
    স্বরবৃত্তের ক্ষেত্রে অপূর্ণ পর্বে ১মাত্রা হের ফের হলে অসুবিধা নেই।
    উদাহরণঃ
    পেয়ে তারা ভরা রাতি
    তার কথা ভাবি বসে!
    স্মৃতি করে মাতা মাতি
    পেয়ে তারা ভরা রাতি!
    জোনাকিরা জ্বেলে বাতি
    চলে সদা আশা চষে!
    পেয়ে তারা ভরা রাতি
    তার কথা ভাবি বসে!
    অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল আপনার জন্য।