মূল লেখায় যান

ক্ষণিকের অতিথি

হালিমা আক্তারকবিতা২১টি মন্তব্য

ঝরে পড়া শিউলি ফুলে

নাই বা মালা গাঁথলে,

রাতের আঁধারে যে

ফুটেছিলো সংগোপনে।

 

মোহিত করেছিল আপন সুবাসে

তোমাতে আমাতে ক্ষণিকের তরে

দিয়েছিলো প্রাণ আপন ভুবনে।

 

হেসেছিলো মলয় জানালার ফাঁকে,

আকণ্ঠ মাদকতায় ডুবেছিল

বাঁশ বাগানের আধখানা চাঁদ।

 

ক্ষণিকের আয়ু তার

জাফরানি হাসিতে বেদনা লুকায়

শুভ্রতার ছোঁয়ায় হাসে ভোরের আকাশ।

 

ক্ষণিকের অতিথী হয়ে

বেঁধেছিলো মায়াডোরে ,

তাকে ভুলি কেমনে ।

মোট পড়েছেনঃ ১২১৭জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. শিউলি তুমিই ক্ষনিকে আসো, যাও ক্ষনিকেই
    রেখে যাও অফুরন্ত সৃতি ভালোবাসার উপঢৌকন
    সবুজ পাতার মাঝে সাদার উপর জ্বলন্ত হলুদাবর্ণেই
    ছেঁইয়ে রাখ মানুষের মন প্রকৃতির লালাভা টোকেন।

    অল্প ক্ষনিক হলেও জাগিয়ে যায় মননে
    মোহিত মোহন স্ফুর্তি মানবাকাশে
    জাগরিত ক্ষনে ক্ষনে মনে মনে জনে জনে
    অফুরন্ত হৃদয় হরিয়া জেগে থাকে দুর্বার আকাশে।

    সকাল হয় তোমার পানে যায়
    না পেড়ে কুড়িয়ে নেয় জনে জনে
    অভিবাদনের মাল্য তোমারই কল্যাণে পায়
    হাতধরে যায় এগিয়ে প্রফুল্লবদনে।

  2. সুন্দর কেন ক্ষণস্থায়ী হয় ? তবে দীর্ঘদিনের সহযাত্রাও কখনো কখনো বোরিং লাগে। তবে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব এগুলো যতো দীর্ঘায়িত হয় ততই মঙ্গল। আপনার সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন কামনায়।

  3. ছোট্ট কালে শিউলি কুড়াতে সবার আগে ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠতাম, ফ্রকের আঁচল ভরে নিয়ে আসতাম শিউলি। সেইসময়কার শিউলিতলার সৌন্দর্য আজো চোখে লেগে আছে। এখন তো বড় হয়ে আর বাইরে বের হতে সাহস পাইনা, আর আগের মতো তেমন বড় গাছ ও নেই। শুভ বিজয়া আপু

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।