মূল লেখায় যান

কিছু ভাবছি না ভূমি

সঞ্জয় মালাকারকবিতা১৪টি মন্তব্য

কিছু ভাবছি না ভূমি
এই এক জনমে , আমি শুধু তোর কাছে যাবো,!

এ-পৃথিবী তুমি’ই তো জন্ম মৃত্যু
তুমি’ই তো মাতৃ  ধর্ম, পিতার স্নেহ,
সামাজিক নিয়মে নীতির একদণ্ড?
বেলার প্রান্তে সকল জীবিত প্রাণীর
আশ্রয় মঞ্চও!
তুমি কবরে দিয়েছ মৃত শরীরের স্হান
শ্মশানে দিয়েছে চিতার স্নান,
তুমি’ই তো নিয়ে যাও সবারে
শত দুঃখ বেদনা মোহিত করে?
আমারে নাওনি কেন…
আর যে পারি না সহিতে,
তোমার দণ্ডিত  বিচারে !
এ-পৃথিবী..
ক্ষুধার্ত শরীরে তোমারে নিয়ে’ই খেলি
তোমার বুকে’ই নেই বিশ্রাম!

মোট পড়েছেনঃ ১১৩৭জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. ভুল হয়ে যায় দিদি , তবে এই ভুলের জন্য আপনাদের কাছে কিছু শিখতে পারি।
      নতুন নতুন শব্দ বর্ণনা।
      তবু চেষ্টা করি, ভালো করার,
      ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।