মূল লেখায় যান

কালোই মহামূল্যবান

মোহাম্মদ দিদারকবিতা১১টি মন্তব্য

 

কিন্তু আমিতো কালো
বলেছিলে তুমি।
ওগো, আমি শুনেছি কালোই জগতের আলো!
কালো রাতের আধার কালো
তাহারে কেবা না বাসে ভালো
মূল্যহীনতো দিনের আলো
নাইবা মিললে আধার কালো
রাতের আধার নাইবা পেলে
তারার আলো কোথায় মেলে!!

কালো কেশের খোপায় বসে
রক্ত জাবা মিষ্টি হাসে।
প্রিয়ার কালো চোখের তারায়
রঙ্গিন কতো সপ্ন ভাসে।
এলে কালো মেঘ আকাশে
শুষ্ক মরু সুখে হাসে।
কালো কালো সবার মুখে
কালোরেই সবাই ভালোবাসে।

কষ্টিপাথর দেখতে কালো
মিষ্ট সুরের কোকিল কালো
কালো দোয়েল দেখতে ভালো।

ভিষন কালো প্রিয় বেলাল প্রথম দিলো যে আযান।
সচ্ছ কালোয় হোক পূর্ণ ধরা, কালোই মহা মূল্যবান।

মোট পড়েছেনঃ ৯১৬জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. কালো কেশের খোপায় বসে
    রক্ত জাবা মিষ্টি হাসে।
    প্রিয়ার কালো চোখের তারায়
    রঙ্গিন কতো সপ্ন ভাসে।
    এলে কালো মেঘ আকাশে
    শুষ্ক মরু সুখে হাসে।
    কালো কালো সবার মুখে
    কালোরেই সবাই ভালোবাসে।
    চমৎকার লাগলো ।শুভকামনা।

  2. “কালো কেশের খোপায় বসে
    রক্ত জাবা মিষ্টি হাসে।
    প্রিয়ার কালো চোখের তারায়
    রঙ্গিন কতো সপ্ন ভাসে।”

    ………….অনেক সুন্দর হয়েছে ভাই, শুভ কামনা জানিয়ে গেলাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।