মূল লেখায় যান

কাঁটা গোলাপ

বোকা মানুষকবিতা৮টি মন্তব্য

একটা গোলাপ উড়ে এসে
ফুলদানি থেকে,
ছুঁয়ে দেয় তোমার ঠোঁট, গাল
উদ্ধত অহংকারে।

তুমি গলে গলে যেতে থাকো,
মোমের আহ্লাদে।
ভুলে যেতে থাকো ক্রমাগত,
এ গোলাপ মৃত।

শুধু কাঁটা গুলোই নির্মম জ্যান্ত,
মসৃণ খুনীর মত।
অবশেষে গোলাপ চলে গেলে,
জেগে ওঠ তুমি।

কাঁটার আঁচড় গালে নিয়ে নিশ্চুপ,
তুমিও মরে যাও।।

 

মোট পড়েছেনঃ ৭২৫জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।