আসলে কি জানো তো
সত্যিটা আজ আমিও মেনে নিয়েছি..
প্রেম, ভালোবাসা, আদর এসব হবেনা আর আমাদের..
চারটে বছরের মতো রোজ রাতে আর আজও ভিজবে আমার বালিশ…
ভুলতে পারিনি, কিংবা একপ্রকার জোর করেই ভুলতে চাইছিনা হয়তো..
কি করবো বলো? বড্ড ভালোবাসি
শেষবেলায় শুধু একটা কথার উত্তর কি দিতে পারবে তুমি??
তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
শুধু আমার জন্য??
আমার ই জন্য….
এতোটাই অযোগ্য আমি?
__রিজু
কলকাতা
জানুয়ারি ৭, ২০২০
মোট পড়েছেনঃ ১৮০৩জনআজ পড়েছেনঃ ০জন


৩৬টি মন্তব্য
উত্তর জানা নেই… ফিরতি প্রশ্ন করলাম।
তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
আমার চোখের পানি
বাধ মানেনি কখনোই
আসবে
জল আসবে
শুধু প্রশ্নের উত্তর না পেয়ে
আবারো ফিরে এলাম খালি হাতে
ইস্!
খালি হাতে জমে উঠুক
দূর গগনের চাঁদ।
কপাল থেকে বেয়ে পড়ুক
চাওয়া পাওয়ার নিনাদ।
ভালোবাসা নেবেন, ধন্যবাদ
কথাগুলো সত্যি হোক আশা রাখলাম
সত্যিকারের ভালোবেসে থাকলে তো ওর ও বালিশ ভেজার কথা।
কিজানি
উত্তর পাইনি
কিংবা পেলেও তার বড়োই অস্পষ্ট
কোন একদিন পেয়েও যেতে পারেন আপু?
এই প্রশ্ন আমার ও। খুব জানতে ইচ্ছে করে সে কি ভুলতে পেরেছে! শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপু
শুধু আসেই না হয় অঝর ধারায় ঝরে কপোল বেয়ে।
কিন্তু তা অপ্রকাশিতই রয়ে যায়।
চমৎকার উপস্থাপন
ঠিক তাইই
ধন্যবাদ বন্ধু
খুব ভালো থেকো
অপরূপ এক ভালো লাগলো। ♥♥
ধন্যবাদ আপনাকে
ভালোবাসা নেবেন
এক রাশ বিরহ কাতরতা পড়তে ভালই লাগল।
আপনার এমন লেখা এই প্রথম পড়লাম।
অনেক দিন পরে লিখলেন!
আমি কারেন্ট অ্যাফেয়ার্স বা চলতি সমস্যা গুলো নিয়ে লিখতেই বেশী ভালোবাসি,, কিন্তু মানুষ তো, কখনো কখনো ইমোশনস ধরে রাখা যায়না,,আর কাউকে চুপি চুপি না বলে লিখে প্রকাশ করলে অনেক শান্তি মেলে আমার..
অফিসের কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম, একমাস পর ব্লগে এলাম
পাশে থাকবেন
ভালোবাসা নেবেন
সৃষ্টিকর্ত ওনার চোখেও জল দেক।
সৃষ্টিকর্তা নিশ্চয়ই বিচার করবেন
বিরহের কবিতা ভালো লেগেছে আপু।
এমন করে লিখলে একবিন্দু কেন, এক সমুদ্র জল আসবে।
শুভ কামনা।
শুধু নিছক কবিতা নয়, নিজের জীবনের একটা ব্যাথা লিখে শান্তনা দিলাম নিজেকে একপ্রকার,,
একমাস পর লিখলাম
পাশে থাকবেন
ধন্যবাদ
“তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
শুধু আমার জন্য??
আমার ই জন্য….
এতোটাই অযোগ্য আমি? “
জলতো আসে চোখের কোনে
শুধু তোমারি জন্যে
শুভ কামনা।
শুধু আমার ই জন্য😍
ক’ফুটা জল ফেলেছ যে আমায় ভালবাসবে…গানের মতই গভীর প্রেম ভুলা যায়না।চমৎকার লেখা।
আমার জীবনের সংক্ষিপ্ত একটা কষ্ট শেয়ার করলাম
ধন্যবাদ
ভালো থাকবেন
অনেকদিন পরে লিখলাম
“তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
শুধু আমার জন্য??
আমার ই জন্য….
এতোটাই অযোগ্য আমি? “
জলতো আসে চোখের কোনে
শুধু তোমারি জন্যে
শুভ কামনা।
ভালোবাসা নেবেন 😍
ভালোবাসা যোগ্য / অযোগ্য দিয়ে বিচার হয় না। যে ভালোবাসে সে কখনো অশ্রু ঝরায় না, যে অশ্রু আনে সে কখনো ভালোবাসেনি।
অনেক দিন পর লিখলেন। ভালো লাগছে এখানে দেখে।
শুভ কামনা 🌹🌹
অভিমানের কিছু ভাষা আছে, যেটা বোঝেনা সকলে,,
হ্যাঁ অফিসে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি, অনেকদিন পর লিখলাম
ধন্যবাদ
ভালো লেগেছে বিরহের কবিতা।
শুভকামনা রইলো ।
ধন্যবাদ আপনাকে
ভালোবাসা নেবেন
আপনাকে ও ধন্যবাদ
আসলে সত্যি বলতে কি জানেন যে আপনাকে ভালোবাসবে না সে আপনার জন্য কোনদিন চোখের পানি ফেলবে না এটাই চরম বাস্তবতা। তবে তার চোখের কোনে হয়ত সেইদিন জল আসবে যেদিন সে যাকে ভালোবাসে তাকে হারিয়ে ফেলবে। শুভ কামনা।
সহমত আপনার সাথে প্রিয়
ধন্যবাদ
ভালো থাকবেন
ভালোবাসা যোগ্য / অযোগ্য দিয়ে বিচার হয় না। যে ভালোবাসে সে কখনো অশ্রু ঝরায় না, যে অশ্রু আনে সে কখনো ভালোবাসেনি।
।দিদি অনেক দিন পরে লিখলেন,আমি প্রতিদিন ব্লগে আসতা আপনার লেখা পড়ার জন্য আজ পড়ে বেশ ভালো লাগলো ।
ভালোবাসা সবার কাছে সমান ভাবে গুরুত্ব পায়না, সবাই একই উপায়ে ভালোবাসেনা
অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম,
পুরো একমাস পর ব্লগে এলাম,
কেউ আমার লেখার জন্য অপেক্ষা করেছিলো এটা শুনেও চরম শান্তি,, আন্তরিক শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন??
ধন্যবাদ দিদি, আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি।