মূল লেখায় যান

এলোমেলো ভাবনা

হালিমা আক্তারকবিতা১০টি মন্তব্য

কলমটা হাতে নিয়ে

বসেছি সেই কখন

গল্প, কবিতা ,যা হোক

লিখবো কিছু একটা ,

এলোমেলো ভাবনায়

কেটে যায় সারাবেলা

লেখা হয়না কিছুই ।

কলম আর কাগজের

হয়েছে যে সন্ধি ,

সময় কাটানোর

নতুন এক ফন্দি ।

হয় না নতুন কোন

গল্প কবিতা লেখা ,

এভাবেই কেটে যায়

দিন ক্ষণ বেলা।

নাই বা হলো

গল্প কবিতা লেখা,

সারা খাতা জুড়ে

রঙ তুলি বিহীন

শুধুই ছবি আঁকা ।

 

 

মোট পড়েছেনঃ ৬৬৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. কাগজ-কলমের সন্ধি হয়ে গেলে এলোমেলো ভাবনা গুলো দিয়ে লেখা না হোক, ছবি আঁকা হয়ে যায়।

    শত’তম পোস্টের জন্য অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি। কলম চলুক লেখায়-আঁকায়। শুভ কামনা অবিরাম 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?