মূল লেখায় যান

একুশ

ফজলে রাব্বী সোয়েবকবিতা৭টি মন্তব্য

একুশ আসলো আবারো ঘুরে ফিরে।

শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে

এখন আর যাওয়া হয় না শহীদ মিনারে।

আগের মত দেশপ্রেমটা বোধহয় আর নেই।

জীবিত মানুষের দেশে মৃত আত্মার ভিড়,

সেই শহীদদের আর স্মরণ করি না আগের মত।

শ্রদ্ধাবোধটাকেও গলা টিপে মেরে ফেলেছি!

আমার আত্মাটাও আজ মৃত বলে মনে হয়।

 

লিখাটাকে আর এগুতে পারলাম না আর,

থামলাম এখানেই।

নষ্ট মানুষের ভিড়ে, নষ্ট আমিও,

একুশকে আর নষ্ট করলাম না।

মোট পড়েছেনঃ ৮৯৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

  1. দিনে দিনে আমরা নিজেদের উৎসব প্রিয় হিসেবে উপস্থাপন করতে শিখেছি। কোনটা শোক দিবস আর কোন না বিজয়ের এখন আর সেসব মনে রাখি না।

    সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?