মূল লেখায় যান

একাকীত্ব

সঞ্জয় মালাকারএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

 

 

শুধুই জেগে থাকা, যতক্ষণ যতটুকু পারা যায় দৃষ্টির নীরব আহ্বানের করুণ সুরে ! 

নীল আকাশে কালো মেঘের ভেলায়

স্বপ্ন গুলো রয়ে যায় আঁধারে –

স্মৃতির আঙিনায় বাস্তবতার দিন একান্ত গভীরে! 

 

দিন রাত্রি একান্ত একাকীত্ব –

শব্দ হীনতার সূর্যস্ত, 

উধাও এ পৃথিবীতে আমি একান্ত একাকীত্ব,

শীতল পরশে প্রস্ফুটিত স্মৃতি গুলো 

নিস্তব্ধ আলোর অপেক্ষায়, জেগে রয় অসংখ্য আনন্দ! 

 

শুধুই একাকী বিষন্ন ভগ্নহৃদয় 

অণু, নক্ষত্রের বুকে ইচ্ছে উদাসীনতা/ নিষ্ঠুরতা! 

 

মোট পড়েছেনঃ ১২৮৯জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. রাতের নিস্তব্ধতার মাঝে ঘুম না এলেও স্মৃতিরা ঘিরে থাকে। এর প্রভাব দিনের উপরেও পড়ে। একা, একাকীত্ব মানুষের জীবনকে ছন্দহীন করে দেয়।
    নিয়মিত লিখুন দাদা, প্রবাসে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা 🌹🌹

  2. বাস্তবতাই একদিন স্মৃতি হয়ে যায় কারন অতীতে ঘটে যাওয়া ঘটনা বাস্তব। বাস্তব মানেই সত্যি, অকল্পিত, প্রকৃত, আসল। তাই স্মৃতি গুলো একাকীত্বে, রাতের আঁধারে হানা দেয় মনের আঙ্গিনায়। চমৎকার কবিতা। অনেক অনেক দিন পর আপনার লেখা পড়লাম। খুব ভালো লাগলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন অবিরত

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
      ঠিকই বলেছেন দিদি, বাস্তবতাই একদিন স্মৃতি হয়ে যায়, স্মৃতি গুলো একাকীত্বে, রাতের আঁধারে হানা দেয় মনের আঙ্গিনায়।
      দিদি কাজের ব্যস্ততায় আসতে পারিনি, তবে এখন থেকে প্রতিদিন আসার চেষ্টা করবো।

      ভালো থাকবেন দিদি শুভ কামনা রইলো।

    1. ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা।
      দাদা, কাজের ব্যস্ততায় ব্লগে আসতে পারিনি,
      তবে এখন থেকে ব্লগে আসার চেষ্টা করবো।
      ভালো থাকবেনা দাদা শুভ কামনা।