একটু সময়
আমার সারাটা দিন, সারাটাক্ষণ
পৃথিবীকে দিয়ে দেব।
নিয়ে যাও আমার সব আনন্দ,
সুখের ঝাঁপি পুরোটাই তোমাদের।
এমনকি আমার শৈশবের খেলনা,
প্রিয় গল্পের বই, পুকুরঘাটের গাছ
– সব, সবকিছুই বিনা প্রশ্নে দিয়ে দেব!
শুধু দোহাই লাগে,
আমার বেদনার রাতটুকু নিওনা!
তাতে আমি নিঃস্ব হয়ে যাবো।।
মোট পড়েছেনঃ ৭৮৭জনআজ পড়েছেনঃ ০জন


৪টি মন্তব্য
বাহ দারুণ তো…আচ্ছা নেবোনা, এমনিতেই অনেক কিছু দিয়ে ফেলেছেন -{@
ভাল লাগলো।
সবই যখন দিলেন রাতটুকু আর বাকি রেখে কী কাজ ।
‘বোকারা’ কিন্তু এমন ভাবতে পারে না ।
নামটি বদলে ফেলবেন কীনা ভাবুন ।
বাহ্ ! সুন্দর লিখেছেন