মূল লেখায় যান

আলোকিত সন্ধ্যা

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

নির্ঘুম রাত্রি শেষে ঘোলাটে সকাল এসে জানান দিলো, আজ ভালো থাকবে না তুমি..
কেন? জানতে চাইতেই উত্তর এসেছে..
আজ ভাল্লাগেনার দিন।

তাই বুঝি! বেশ আজ নাহয় ভাল্লাগেনার সাথেই দিন কাটাবো।
শুনে তার সেইকি হাসি! সত্যি বলছো? আজ আমায় নিয়েই থাকবে?

তারপর থেকে ভাল্লাগেনার সাথেই সময় কাটাচ্ছি। ও কিছুক্ষন পরপর এসে দেখে যায়.. আমায় জিজ্ঞেস করতে ভুলেনা। এখন কি করছো? কার সাথে আছো? ভালোবোধ করছো কি?

তাকে কি করে বলি, ভালো নেই আমি। তুমি সময়ে-অসময়ে এসে উঁকি দাও বলেই সকালটাকে ঘোলাটে মনে হয়। উজ্বল রোঁদের মাঝেও বৃষ্টির দেখা মেলে, আর বেলা গুলো কাটে সময়ের বালুঘড়ির ছন্দে।

এখন উঠতি বিকেল। ভাল্লাগেনা বসে আছে শিয়রের পাশেই। চুপচাপ নিঃশ্বাস-প্রশ্বাসের তালে জানান দিচ্ছে তার উপস্থিতি। আমি অপেক্ষা করছি, এক আলোকিত সন্ধ্যার। যখন ভালো লাগা এসে বলবে ” ভালো আছো? “..

মোট পড়েছেনঃ ১৪৫৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. যে কোন কিছুকেই ভালোবাসার অদ্ভুত ক্ষমতা থাকে অনেকের,
    লেখার চরিত্রে এমন একজনকে ফুটিয়ে তুলেছেন,
    অনিচ্ছুক হলেও ভালো লাগেনার সাথেও সে থাকতে পারছে,
    ভালো লাগেনা আনন্দিতও এতে।
    ভালো লাগা এসে গেলে কি এত ভালো লেখা আসবে?

    শুভ কামনা।

  2. ভাললাগেনা প্রসুন সকালেই। আবার সঙ্গীও এই মুহুরতে ভাল্লাগেনার পাশে থেকে দিন পার করলেন। যাক এইমুহুরতে সুজন পেয়ে সুন্দর সময় পার করলেন। ভাল লাগল। শুভ কামনা ।

  3. ভাল্লাগেনা” অগনিত পাখা বিশিষ্ট পাখি, যে একবার পাখায় ভর দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেতে পারে। একি সাথে অনেকের উপর ভর করতে সক্ষমহয়।

    কিছু বিষন্ন সময়ে সে আমার উপরেও ভর করে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?