মূল লেখায় যান

আমি ভালোবাসার মানে জানি না

রেজওয়ানা কবিরকবিতা১৯টি মন্তব্য

আমি ভালোবাসার মানে জানি না,জানি প্রেম মানে কান্নার সুর,

আমি ভালোবাসার মানে জানি না,জানি প্রেম মানে বেদনা, তবুও মধুর।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে সপ্ন দেখা,

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে মনের মাঝে সেই আপনজনের ছবি আঁকা

আমি ভালোনাসার মানে জানি না,

জানি প্রেম মানে শুধু প্রতীক্ষায় থাকা,

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে তাকে ছাড়া শুন্য লাগে,আশেপাশে সব লাগে ফাঁকা।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে দুঃখ কে কাছে পাওয়া,

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে যত অভিমান থাক না কেন?তবু সেই মানুষটাকে কাছে চাওয়া।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে রাগী হলেও আলতো করে জড়িয়ে রাখা,

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে তার সাথে পাখির মত ডানা মেলে উড়তে থাকা,

আমি সত্যি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে অবলীলায়,অবহেলা সত্বেও তার স্পর্শ অনুভব করা,

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে বেদনায় বিবর্ন নীল হয়ে গেলেও ভিতর ভিতর একা একা ধুকে ধুকে মরা।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে, তাকে আজীবন আঁকড়ে বাঁচার চেষ্টা।

আমি ভালবাসার মানে জানি না,

জানি প্রেম মানে তাকে না পেলে বড্ড বেশী লাগে তেষ্টা।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে তার উপস্থিতি টের পাওয়া,

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে রাতের আকাশে তারা দেখার পাশাপাশি  তার হাতে হাত রেখে গলা মিলিয়ে গান গাওয়া।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতিতে আবদ্ধ।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে একসাথে থেকে ও মাঝে মাঝে হয়ে পড়ি স্তব্ধ।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে ঘুমের ঘোরে তার কপালে চুমু দেয়া।

আমি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে তার সাথে মন দেয়া আর নেয়া।

আমি সত্যি ভালোবাসার মানে জানি না,

জানি প্রেম মানে শুধু শুধু তোমাকে চাওয়া।।।।

মোট পড়েছেনঃ ১৩১১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. “প্রেম না কইরা বিয়া না করন বালা আছিলো দিদি। প্রেম কইরা বিয়া কইরা অশান্তি বাড়াইছি। খালি কাইজা আর কাইজা।” লোকের কথা। আপনার কবিতার মন্তব্যে প্রকাশ।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  2. আমি ভালবাসার মানে জানি না
    জানি প্রেম আসে স্বর্গ থেকে
    আমি ভালবাসার মানে জানি না
    জানি প্রেম স্বর্গীয়।
    খুব ভাল লাগলো আপনার কবিতায় ভালবাসার মানে না জানায়। ভাল থাকবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?