মূল লেখায় যান

আমার সাথী হবে!

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরীএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

 

আমার কাছে হরেক রকম ফুলের তোড়া নেই।
আছে একটা লাল টক টকে তরতাজা গোলাপ।
আমার কাছে পাঁচ তারকা হোটেলের খাবার নেই।
আছে গরম গরম ভাজা এক প্যাকেট বাদাম।
আমার কাছে বিত্ত্ব বৈভব ঐশ্বর্য নেই। নেই প্রাসাদ।
আছে একটা জীর্ণশীর্ণ কুটির। ঘর থেকে চাঁদের ঝলমলে আলো দেখা যায়। বর্ষায় বৃষ্টির পানি
ঘরে থৈথৈ করে। পা ভিজাতে বেশ ভালোই লাগে। আমার আছে একবুক অকৃত্রিম প্রেম ভালবাসা।
ইচ্ছে হলে ঘর থেকে চালের ফুঁটো দিয়ে জ্যোৎস্না
মাখবো দুজনে গায়ে।ঝুম বৃষ্টিতে দুজনে ঘরে ভিজবো আর কাদাজলে গড়াগড়ি খাবো।
আনন্দ উচ্ছ্বাসে উদ্ভেলিত আর শিহরিত হবো বাঁধাহীন সীমাহীন পাগলামী আর ভালবাসায়।
তুমি কী আমার সাথী হবে প্রিয়তমা।

মোট পড়েছেনঃ ১৯২জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. এরকম অকৃত্রিম ভালোবাসা সবাই কামনা করে। প্রকৃতির ভালোবাসা দূর থেকে অনুধাবন করতে ভালো লাগে। কাছে চাই ঝলমলে আলোর ঝরনা ধারা কে। শুভ কামনা রইলো।