মূল লেখায় যান

আমার একটি নদী ছিল

নিতাই বাবুকবিতা২০টি মন্তব্য

আমার একটি নদী ছিল
নাম ছিল তাঁর শীতলক্ষ্যা,
করুণ অমানবিক নির্মম অত্যাচারে
পেলো না সে রক্ষা!

যা ছিল তাঁর কেড়ে নিলে
মান, ইজ্জত, সুখ্যাতি, সুনাম,
করেছে তারে বিবস্ত্র, উলঙ্গ
দিয়েছে কলঙ্কের দাগ দুর্নাম!

নদীটি ছিল শান্ত লাজুক
ছিল তাঁর স্বচ্ছ পানি,
ছিল তাঁর রূপের বাহার
বাংলার লোকে তা জানি!

প্রাচ্যের ডান্ডি উপাধি ছিল
নারায়ণগঞ্জ ছিল তাঁর বাড়ি,
দু’পাড়ে তাঁর যা-ই ছিল
সবই নিলো দুর্বৃত্তরা কাড়ি!

নেই কিছু আর নদীটির এখন
রূপ, যৌবন, তেমন কোনও গুণ,
নদীটি এখন রোগাক্রান্ত অসুস্থ
পানিতে দুর্গন্ধ, দু’পাড়ে শকুন!

আমার শীতলক্ষ্যা এখন কাঁদে
বাঁচাও বাঁচাও চিৎকার কোরে!,
কেউ শোনে না ওর কান্না
অমানুষগুলো শুধু হেসেই মরে!

আমার এক‌টি নদী ছিল
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের বুকে,
সেই নদীতে বিষাক্ত কেমিক্যাল–
তাই নদীটি মরছে ধুকে ধুকে!

নিতাই বাবু
ছবি নিজের মোবাইল ফোন দিয়ে তোলা।

মোট পড়েছেনঃ ১০৯৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. মানুষের অপরিকল্পিত নগরায়ন,শিল্পায়ন, অযত্ন, অবহেলা, সঠিক তত্বাবধানের অভাবে আমরা অমাদের নদী গুলোকে হারিয়ে ফেলছি।
    খুব ভালো লিখেছেন।

    1. শীতলক্ষ্যার সাথে আমরা নারায়ণগঞ্জবাসীও রোগাক্রান্ত হয়ে পরছি। কারণ, শীতলক্ষ্যার বর্তমান পচা পানিই আমাদের পান করে বাঁত হচ্ছে, তাই।
      মূল্যবান মন্তব্যের জনে শুভকামনা সবসময়।

  2. শীতলক্ষ্যায় আমার অনেক স্মৃতি আছে দাদা। বলবো কোন একদিন। তবে আপনার লেখাটি মনকে নাড়া দিয়ে গেলো। নদী বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    সুন্দর লেখনীর জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।

    1. একবার শুনেছিলাম তুরাগ, কর্ণফুলীর পর শীতলক্ষ্যার দু’পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে। আশায় ছিলাম অধীর আগ্রহ নিয়ে! কিন্তু না, তা আর দেখছি না শ্রদ্ধেয় দাদা। হয়ত রাঘববোয়ালদের মুখে কিছু দানাপানি ঢেলে দিয়েছে। তাই আর উচ্ছেদ হচ্ছে না। দুঃখ শুধু থেকেই যাচ্ছে।

    1. আমরা নারায়ণগঞ্জবাসী খুবই দুরবস্থার মধ্যে আছি শ্রদ্ধেয় দিদি। তাই শীতলক্ষ্যা নিয়ে সময়সময় একটু আধটু লিখি।

      আপনার মূল্যবান মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ।

    1. সোনেলায় আছি দাদা। সময়সময় কাজের ঝামেলায় নিয়মিত হতে পারি না। খেটে খাওয়া মানুষ আমি, তাই।

      আপনার মূল্যবান মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদের সাথে শুভকামনাও রইল।

  3. আমরা মানুষরা খুবই নির্মম,
    ব্যাক্তিগত স্বার্থের কারনে নদীকে মেরে ফেলি।
    দেশের কত নদীকে মেরে ফেলা হয়েছে!
    আপনার স্মৃতিবিজরিত নদীকেও মেরে ফেলা হচ্ছে।

    কাব্যের মাধ্যমে যথার্থ ভাবেই তুলে ধরেছেন নদীর করুন অবস্থা।
    ভাল থাকুন দাদা, শুভ কামনা।

  4. নদীগুলো কে এভাবেই মেরে ফেলা হচ্ছে। আজ এদের বাঁচাতে কেউ আসছেনা, একদিন চাইলেও শীতলক্ষ্যা ফিরে আসবেনা। প্রকৃতির প্রতিশোধ খুব নির্মম হয়।

    শুভ কামনা দাদা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?