মূল লেখায় যান

আব্বা

মুহম্মদ মাসুদকবিতা২০টি মন্তব্য

বারবার কান্না করেছি কত-শত
কোলটা ভিজেছে কতবার অতশত।
আদুরে সোহাগে রেখেছো জঠরে
চুমায় চুমায় বলেছো আব্বারে।

মাঝরাতে উঠেছি জোরেশোরে কেঁদে
হাসিমুখে নিয়েছ তোমার কাঁধে।
দুলে দুলে গেয়েছো ঘুমপাড়ানি
দুচোখ বুঝলেও ঘুম পারনি।

সময়ে সময়ে নিয়েছো খবর
আব্বা আমার ঘুমে বিভোর?
টেলিভিশন জব্দ রিংটোন বন্ধ
আব্বা ঘুমিয়ে খুবই আনন্দ।

সংসারের খরচে কিছু বাচিয়ে
হাতে দিতে আম্মুকে লুকিয়ে।
অভিমানের দুয়ারে আবদার মিটাতে
শতশত বায়না চুপেচুপে সামলাতে।

বুয়েটের ১০১১-তে আবরার মৃত
স্বপ্ন পূরণে আমি ব্যর্থ।
মাফ করো প্রিয় আব্বা
আমি তোমারই কিউউটের ডিব্বা।

মোট পড়েছেনঃ ২৬৭১জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. কিছু প্রশ্ন হয়ত উত্তর হীন থেকে যাবে-

    কেন এমন হয় ?
    কেন অযথাই এমনটা হয় ?
    আর কতকাল সুবিচার কাঁদবে ?
    আর কত মৃত্যূর পর সত্যি স্বাধীনতা আসবে ?

    চমৎকার লিখেছেন।

  2. একটি কাজে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় এলাকাতে। হল এর নামটি দেখে ক্ষানিক্ষন এর জন্য চোখ। পাথর হয়ে গিয়েছিল । যখনই আববার বা কারো অকাল মৃত্যুর কথা শুনি মনটা থমকে যায়। বাবা মাকে আল্লাহ এই সব হারানোর কষ্ট সহ্য করার তাওফিক দান করুক।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।