মূল লেখায় যান

আবার হবেতো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো…..

মনির হোসেন মমিএকান্ত অনুভূতি, বিবিধ২৪টি মন্তব্য

আমি ঘুড়েছি

চড়কা যে ভাবে ঘুড়ে

আমিও ঘুড়েছি সেই ভাবে

ব্লগের এ বাড়ী ঐ বাড়ী

নেই নেই কোথাও নেই

শান্তি নেই, কথা বলার অধিকার নেই

নেই যুক্তিকতার ধারে কাছে

সকলেই কেমন যেন পর পর

মনে হয় আমি যেন কোন এক ভিন দেশী

ভিন গ্রহের বাসিন্দা

আর সবাই যেন ব্লগগুলোর জম্মদাতা

ডিপজলের ডায়লগের মতন

কমেন্টস করেন অগ্নিশর্মা হয়ে

যখনই লাগে আতেঁ গা

অবশেষে পেলাম খুজেঁ শান্তির আস্তানা

শ্রদ্ধেয় জিসান ও হেলাল ভাইয়ার

এই সোনেলা

এখানে বসত করে বাংলা মায়ের দেশপ্রেমি

সহজতর কমেন্টসে যুক্তির নিরিখে লেখার সমালোচনা

নেই কোথাও রাগের চিহ্ন

ভালবাসা আর শ্রদ্ধার মাঝে

বেচে থাকি

আছি

এবং থাকব।

সোনেলা আগের চেয়ে এখন অনেক আপডেট তা এমনিতেই হয়নি সরল দুটো মানুষের সরলতায় আমরা সোনেলার মায়ার বন্ধনে যুক্ত হই।সব কিছুই ঠিক আছে সোনেলার তবে মাঝে মধ্যে সাক্ষাত হওয়ার মতন কিছু ইভেন্ট থাকলে হয়তো সোনেলা আরো জনপ্রিয়ের দিকে এগিয়ে যেত এবং আমরাও একে অপরকে বুঝতে পারতাম।তাই সোনেলার শ্রদ্ধেয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আসন্ন ঈদের পর সোনেলার ক্ষুদ্র একজন সহযোদ্ধা হিসাবে আবদার আবার একটি

“সোনেলায় ঈদ পূর্ণমিলনী”

হবে।

(y)

যত দিন থাকবে পদ্মা মেঘনা যমুনা

সোনেলায় বেচে থাকব আমরা

জলের ধারার ন্যায় লিখে যাব

মা মাটি দেশের তরে

লিখে যাবো একটি নাম

সোনেলা,,,

তুমি আমার প্রান।

 

 

মোট পড়েছেনঃ ১৩৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. তা মন্দ হয় না । করা যাবে সবাই আন্তরিক ভাবে চাইলে ।

    আসল কথা হল দু’জন অলেখক সব করে ফেলছে এটি মেনে নেয়া ঠিক হবে না । আমরা যারা এখানে কম বা বেশি
    যে যেভাবে এই ছোট কিন্তু আন্তরিক ব্লগটির সাথে সম্পর্কিত তারাই একান্ত ভাবে সকল কৃতিত্বের দাবীদার । আমারা এমন ও ভাবতে পারি সত্যি সত্যি প্রকৃত লেখকদের মধ্যথেকে আরও একটু বেশি দায়িত্ব নিয়ে কেউ কেউ আরও একটু বেশি করে সম্পৃক্ত হলে আমাদের যাপিত সময়টুকু আরও আনন্দঘন হলেও হতে পারে । আমরা সহ যারা একদম প্রথম থেকে এখানেই সময় দিয়ে যাচ্ছেন ক্রমাগত তাদের প্রতি অশেষ দায় আমাদের সবার ।
    এই লেখক তার শত ব্যস্ততার মধ্যেও একদম আমার থেকেও নিয়মিত অহর্নিশ এখানে সময় দিচ্ছেন তা কিন্তু মোটেই
    ফেলনা নয় । আসলে সবার সদিচ্ছা ও আন্তরিকতাই আমদের আনন্দের উৎস ।
    সবার মঙ্গল কামনা করি এই বৃষ্টিতেও ।

    1. ধন্যবাদ শ্রদ্ধেয় হেলাল ভাইয়া আমার আশা পূরণ হয়ে গেছে অনেক দিন যাবৎ আমার কোন লেখায় আপনার তেমন একটা মন্তব্য পাই না তাই এই পোষ্টের মাধ্যমে দৃষ্টি ফেরাতে পেরেছি আর যে যাই বলুক কিংবা আপনার অতি মহানুভবতায় বেরিয়ে আসুক সোনেলা সবার এটা ঠিক আছে তবে সোনেলার জম্ম দাতাদের তো আর ভূলতে পারি না।ধন্যবাদ -{@ (y)

  2. সোনেলা কি এখন আর দুজনের আছে ? এটি আমার আপনার সকলের ব্লগ । একটি সময়ে ছিলো । এখন সোনেলায় আপনি আমি সবাই সমান । সবার অধিকার সমান এখানে ।
    বেশী ঘোরাঘুরির দরকার কি ? নিজের বাড়ি এটি আপনার । আমরা সেই বাড়ির , এই পরিবারের এক একজন সদস্য । আমি কিন্তু এমনই ভাবি । সবাই আমরা এমন ভাবা শুরু করি ।

    “সোনেলা ঈদ পূর্ণমিলনীর চিন্তাটি ভালোই ।
    শুরু করুন চিন্তা , সাথে আছি আমরা ।

  3. মনির ভাই, মন্দ কি ব্লগ দুই হৃদয়বান পুরুষের উপর দাড়িয়ে দেশের কথা, দেশের জন্ম কথা ও সকল ব্লগারদের তুলে এনেছেন সাধারন মানুষ থেকে লেখক বানিয়েছেন। তবে অনেকে পূর্বেও লেখক ছিল এটা পেয়ে আর গতিশীল হয়েছে।
    অনেকে উজ্জিবিত হয়েছেন নতুন ভাবে।
    আপনার কবিতার মাঝে একটু কষ্ট অনুভব করলাম। তাহল মন্তব্য নিয়ে। এতাই ভাল ভাইয়া। আল্লাহ সবাইকে এক মাপে তৈরি করেনি বিধায় মন এক নয়। মন্তব্য চিন্তাধারা মিল্বে আশা করিনা।

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

  4. অবশেষে পেলাম খুজেঁ শান্তির আস্তানা

    শ্রদ্ধেয় জিসান ও হেলাল ভাইয়ার

    এই সোনেলা

    এখানে বসত করে বাংলা মায়ের দেশপ্রেমি

    সহজতর কমেন্টসে যুক্তির নিরিখে লেখার সমালোচনা

    নেই কোথাও রাগের চিহ্ন

    ভালবাসা আর শ্রদ্ধার মাঝে

    বেচে থাকি

    আছি

    এবং থাকব। (y)

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?