মূল লেখায় যান

আত্মসমর্পণ

শুভ মালাকারকবিতা৫টি মন্তব্য

আত্মসমর্পণ
——————————————–
নিজেই দুঃখের ক্রেতা – আমি,
কাউকে দোষী না।
সুখ দিয়ে কিনেছি দুঃখ,
আমি হতভাগা।

সময় যখন হাতে – ছিলো,
আমি সুখি হতে।
সময়কে মূল্য-না দিলে,
দোষ কি কারো-র তাতে।

ভাবনা চিন্তা করে – কাজ,
করার কথা ছিলো।
না ভেবে তা করার ফলে,
এ দুর্দশা হলো।

যা হওয়ার তা হয়ে – গেছে,
এখন কিছু করো।
সময় থাকতে মন তুমি,
সঠিক রাস্তা ধরো।

তারিখঃ ০৭-০৬-২০২৫ ইং

——————————————–

বিঃদ্রঃ

এই কবিতা থেকে গানের লিংক-
———————————————-

মোট পড়েছেনঃ ৬১৫জনআজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

    1. আমার লেখা এই কবিতা পড়ে অনুপ্রানিত হয়ে মামা “বিপ্লব কান্তি মালাকার” তাহার প্রতিভার প্রকাশ করেছেন নিজেই এই কবিতায় সুর দিয়ে এবং গানও তিনি-ই গেয়েছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।