মূল লেখায় যান

আকাঙ্ক্ষার এ কী দাহ

সৈয়দ আলী উল আমিনকবিতা১৯টি মন্তব্য

আকাঙ্ক্ষার এ কী দাহ
ক্রমে ক্রমে সবই ফেলে এসেছি
কত গৃহ, কত মানুষ
এবং অনেক ঠিকানা ।
এখন আমার জন্য আরও কোনও ঠিকানা,
কোনও বিতর্ক, কোনও মানুষ
দেখা ও জানা অবশিষ্ট আছে কি ?
আকাঙ্ক্ষার এ কী দাহ– সেকি শুধু আমার জীবনে!
জানি না-
যখন আমি গৃহে থাকি
অথবা পুস্তকের পাতার শব্দের মধ্যে
তখন অতীতের প্রতিধ্বনি গুলো
কেমন যেন বিচলিত করে !
আর ভাবি_
আবার কি পথযাত্রা শুরু করা যাবে?
আমি কি ডুব দিতে পারবো সাগরে
ঝিনুকের সন্ধানে ?
আমার নাম কি কারোও হৃদয়ে থাকবে !
অথবা কর্মে, অথবা পিপাসায় অথবা তুলনায় ?
জানি না-
কেমন যেন বিচলিত হয়ে উঠছি-
মনে হচ্ছে নির্জনতার মধ্যে কাজগুলো ভেদ করে
কতকগুলো পাখি যেন উড়ে যায়
এবং আমার সকল আকাঙ্ক্ষা হারিয়ে যাচ্ছে;
আবার কি পথযাত্রা শুরু করা যাবে?
আকাঙ্ক্ষার এ কী দাহ– সেকি শুধু আমার জীবনে!
আবার এয়ো জানি-
ক্রমে ক্রমে সবই ফেলে চলেছি
আমার বাড়ি ফেরা থাকবে না,
শুভাগমন থাকবে না-
আমন্ত্রণের শয্যাও থাকবে না-
তবুও আমার একটি ঠিকানা প্রয়োজন
যেখানে অপ্রতিরোধ্য অবসানে
আর কোনও স্বপ্নের সম্ভাবনা থাকবে না ।
তবুও জীবনে আকাঙ্ক্ষার এ কী দাহ– সেকি শুধু আমার জীবনে!

 

______ সৈয়দ আলী উল আমিন

কবিতার জন্য কি, কী তে দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে।

মোট পড়েছেনঃ ৭৬৩জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. এমন কোন ঠিকানা কী সত্যিই আছে যেখানে স্বপ্নের কোন সম্ভাবনা নেই? থাকলে সত্যিই চাইতাম! স্বপ্নভঙ্গের যন্ত্রণাও তবে থাকতো না। আপনার কবিতার হাত জোড়ালো। অনেক কিছুই এখনো বাঁকি আছে, হতে পারে পথের শুরুও। বোধহয় সবার জীবনেই এমন দাহ আছে।

  2. কবির ভাবনাই যা উঠে এসছে তা অনেকের হইত প্রকাশে অপারগতা সবার

    আপনার ভাবনা আমার পাব কি সেই পরিসর যেখানে থাকব ভাবনাহীন নির্ভেজাল অবসর।
    শুভকামনা রইল।

  3. মানুষ বাচেঁ আশায় আর স্বপ্নে, যদিও দুটোর কোনটির বাস্তবতায় কোন মূল্য নেই, তবু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, কল্পনা করতে ভালোবাসে।

    আমি কবিতা বুুঝিনা খুব একটা, তবে আপনার কবিতাগুলো বেশ ভালো লাগে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।