মূল লেখায় যান

অ সুন্দর পংতিমালা

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

বিরহ আর বিরহ
হাহাকার তারেই চাই
ক্ষত বুকে তত।

হোক প্রাপ্তি
যাক ঘুচে না পাওয়া
আসুক বুকে শান্তি ।

কাদা কি মাটি
শরীর নষ্ট অতি কষ্ট
পৌষ শীত আড়ষ্ট।

চামড়া উঠে ফাটে রক্ত
ব্যাথা মধ্যিকানে মন পাজোরে
দুখ যাতনা সইতেই।

লাইন চলে গেথে
ফুলগুলি ফুটছে ফালগুনেই
চক্ষু চাহনী ঐ।

মন দিল পাক থাক
খোদা দিবে গুনা মাফ
জিবন হোক পুর্ণময়।

আলতো ছুয়ে দাও
ক্ষনিকের দাড়িটাও ধমকে যাও
যাবে ভরে মনটাও।

মানব যন্ত্র কুমন্ত্র
খাচ্ছে নিজেরই মাংস
ঝড় হানবেই আঘাত।

জন্ম যেথা লাথি!
বেজন্মা বুঝ নারী
আনছে ধরায় তোরে।

দিছনা কষ্ট কাউরে
কষ্ট হানবে বুঝবি
নায় ক্ষমা পাপ।

আল্লাহর শাস্তি কঠিন
সইতে না পারবি
জ্বালা আর জ্বালা।

মোট পড়েছেনঃ ১৩০৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

  1. হেমন্তকালে ফাল্গুনী ফুল ফুটিয়ে দিয়েছেন!
    পাপ কাউকে ছাড় দেয় না। পাপীর বিচার একদিন ঠিকই হয়।
    অসুন্দর পঙতিমালা, নামের সাথে লেখায় মিল রেখেছেন ভাইজান।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. অসুন্দর মানে অনেক সুন্দর পংক্তিমালা। পাপ-পূর্ণের বিচার করে সবাই যদি চলতো তাহলে এতো দুঃখ, কষ্ট থাকতো না। বিচার হবেই তবে কখন , কোথায় , কিভাবে হবে কারো জানা নেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল

      1. আপু আমি স্রষ্টা / আল্লাহকে বিশ্বাস করি মনে প্রাণে আর আমাদের কবরে পুণরায় জিবিত করে বিচার হবে আত্বার তাঁর প্রতিও।
        সেখানে আমার হাত, পা চোখ আমার হয়ে স্বাক্ষী দেবেনা। তারাও বলবে আমাকে দিয়ে করানো হয়েছে।
        তাই সেটা যদি অন্তরে মনে প্রানে জাগ্রত করি আমরা তবে কেউ পাপ, খারাপ, অন্যায় করার ইচ্ছায় জাগবেনা ভয়ে, শাস্তির ভয়ে।
        শুভেচ্ছা রইল আপু।

  2. **নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তিলতিল করে হিসাব নেবেন**- হাদিসের কথা।
    আমরা মনে করি না কিংবা হয়ত জানিও না॥ তবে জানা এবং মানা দুটোই উচিত।
    শুভ কামনা ভাই।

  3. অন্যকে কষ্ট দেয়া মানে নিজের জন্য কষ্টের পাহাড়ের জায়গা তৈরি করা। সব কিছুই আল্লাহ পাক নির্ধারণ করেন,তার উপর ছেড়ে দেয়াই শ্রেয়। লেখায় গভীরতা আছে ভাইয়া অনেক। ভাল থাকুন,শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?