মূল লেখায় যান

অবিনাশী গান

মোকসেদুল ইসলামকবিতা৬টি মন্তব্য

এখনও কান পেতে শুনি তাদের সেই মুখর ঝাঁঝালো মিছিল
আকাশে-বাতাসে বিকট চিৎকার
বজ্রমুষ্ঠি উঠিয়ে করে অধিকার আদায়ের দৃঢ় অঙ্গিকার।
এখনও যেন শুনি সেই অবিনাশী গান
সহ্য করবো না কোন অত্যাচার, থাকবো না আর পরাধীন।

হাতে তাদের শোভা পেত অর্ণিবানের শিখা
ছিল না তাদের অজ্ঞাত কিছু সবই ছিল জানা।
সেই বজ্রকণ্ঠ তাদের এখনও শুনি
আকাশে বাতাসে উঠিতেছে বাজি
এসো আঁধার কে দু’হাতে সরিয়ে দিয়ে আলোর পথে মোরা থাকি।

মোট পড়েছেনঃ ৬৩৪জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।