“”””” অপেক্ষা””””

আজও আমি বসে থাকি
তোমারি অপেক্ষায়,
সেই বকুল তলায়।
জানি তুমি আসবে না,
তবুও এ মায়া ছাড়তে চায় না।
কতদিন হল দেখেনি
তোমায় নীল শাড়িতে,
তাই তোমারি অপেক্ষায় আজ ও রয়েছি বকুলতলায় দাঁড়িয়ে।
আজ ও যেন তোমার নীল চুড়ির টুংটুং শব্দ আমার কানে বাজে ,
খোলা চুলের গন্ধ যেন
আমায় মাতাল করে।
একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে থাকি আমি দাঁড় করে,
তোমার দেখা মিলে না বলে
ফুলগুলো যায় ঝরে।
তুবও আজো আমি
তোমার জন্য
অপেক্ষার প্রহর গুনি।
মোট পড়েছেনঃ ১৫১৪জনআজ পড়েছেনঃ ০জন


১৬টি মন্তব্য
প্রথম
স্বাগতম সোনেলা নীড়ে।
আরোও লিখুন।
ধন্যবাদ প্রিয়। ইনশাআল্লাহ
জ্বী এই প্রথম
অন্যের লেখা পড়ে আপনার মূল্যবান মন্তব্য প্রদান করবেন, এটাই আশা করবো।
খোলা চুলের গন্ধ যেন
আমায় মাতাল করে। এই মাতাল এখন অন্যজন হই।
ভাল লাগ্ল;অ। আরো লিখুন শুভেচ্ছা সোনেলা বারান্দায়।
ধন্যবাদ প্রিয়।
আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করায়
অপেক্ষার অবসান হউক কবির।চমৎকার লাগল লেখাটি।
ধন্যবাদ প্রিয়
প্রতিদিন সাদা গোলাপ কিনতে কিনতে তো আপনি ফতুর হয়ে যাবেন, নাকি বাড়িতে সাদা গোলাপের গাছ লাগিয়েছেন?
বকুলতলায় যখন অপেক্ষাই করবেন, তখন গোলাপ না নিয়ে বকুলই নিতেন! 🙂
অপেক্ষা এবং লেখা চালু থাকুক। শুভেচ্ছা।
ফতুর না হয় সেই প্রিয়টির জন্য হবো।
তার জন্য যে সবকিছুই করতে প্রস্তুত আমি💘
ধন্যবাদ ভাই।।
ভাই? আপনের খবর আছে!! ফলাফল আসছে ☺
বকুলের ঘ্রাণে মাতাল হোক প্রিয়তমা!
সুন্দর একটি কবিতা নিয়ে এলেন সোনেলায়।
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে,
নিজে লিখুন, অন্য ব্লগারের লেখা পড়ুন ও মন্তব্য দিন।
শুভ কামনা।
ভালো লাগলো কবিতাটি ভাই, যদিও আমি কবিতা কম বুঝি।
লিখতে থাকুন। শুভকামনা সবসময়।
সোনেলার উঠোনে আপনাকে স্বাগতম। কবিতা সুন্দর হয়েছে। নিয়মিত লিখুন আর আমাদের সাথে নিজের আনন্দ/বিষাদ শেয়ার করুন। সোনেলা পরিবারে আন্তরিকতার অভাব নেই, আপনিও এখানের একজন হয়ে থাকবেন।
ভালো থাকুন, শুভকামনা রইলো 🌹🌹