মূল লেখায় যান

অনুষ্ণ অভিপ্রায়

ইসিয়াককবিতা১৪টি মন্তব্য

অনুষ্ণ অভিপ্রায়
==========

রাত নিশিথে নির্লিপ্ত বা্তাস
তোমার এলো চুলে যখন অবলম্বন খোঁজে আহ্লাদে।
সেই মুহুর্তে স্বয়ং স্বকীয় পরশ্রীকাতরতা চোখে
তোমায় কেবল ই দেখি!
আর ভাবি,
আমি নিজে পবন হলে বেশ হতো।
তোমায় অনেক গুলো পাপ্পা দিতাম যখন তখন।

তোমার হাসির আভাসে যখন
চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,
ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংতিমালায়।
তখন আমার খুব চিত্তদাহ হয় ।

পুন:পুন ক্রমাগত মনে হয়
আমি যদি হতাম প্রিয় কোন ছন্দোবদ্ধ রচনা তোমার।
তুমি আমায় পড়তে অধিকন্তু প্রমোদে ।
আর আমি লুটিয়ে গড়িয়ে পড়তাম অকসর,
তোমার অন্ত:করণের অলি গলিতে।

মোট পড়েছেনঃ ৬৪৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. প্রিয়তমার সানিধ্য পেতে নিজেকে উজাড় হয়ে যাওয়ার অভিপ্রায় দেখে ভালো লাগলো। এভাবেই ভালোবাসতে হয়, এমন করেই ভালোবাসা প্রকাশ করতে হয়।

    * শিরোনাম দেয়ার পর মুল লেখায় কবিতার নাম আলাদা করে দিতে হয় না ইসিয়াক ভাই। দৃষ্টিকটু দেখায়।

    শুভ কামনা 🌹🌹

  2. “তোমার হাসির আভাসে যখন
    চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,
    ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংতিমালায়।
    তখন আমার খুব চিত্তদাহ হয় ।“

    খুব ভাল লাগলো আজ
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?