মূল লেখায় যান

অনাহারীত মানুষ

নিরব সাগরকবিতা১০টি মন্তব্য

সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত।

সভ্যতার এই শৌখিনতা বিলাসীতার কাছে আমাদের ক্ষুধা কিছুই নয়; তবুও অনাহারে থাকে আমাদের পেট।

 সময়ে চাকা ঠিকই চলছে অথচ আমাদের শরীর ঠিকমত চলে না; কারণ প্রতিনিয়ত আমরা থাকছি উপোস।

 সমাজপতিরা অনেক টাকা ব্যয় করে জাদুঘরে মমের মমি দেখতে যায়; তারপরও কেউ আমাদের দিকে তাকায় না।

কিন্তু প্রকৃতির জীবন্ত মমি আমরাই; আমাদের হাড় নাড়িভুঁড়ি শুকিয়ে পেট পিঠের সাথে ঠেকে গেছে।

আমাদের এই জীর্ণ-শীর্ণ মমিতে এক ফোঁটাও কোন খাঁত নেই; আছে শুধুই সামান্য কিছু রক্ত নিঃসরণ।

 সভ্যতা কিংবা সমাজপতি কোন কিছুই ছুঁয়ে দেখতে পারেনি আমাদের; যা ছুঁয়েছে তা কেবলই অপরিসীম ক্ষুধা।

 সৃষ্টির কারোর চোখে পড়ে না আমাদের মমি আকৃতির অবয়ব এই জন্য যে, আমরা কখনো থাকি না অনাবৃত।

মোট পড়েছেনঃ ৭৭১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. অসাধারণ লেগেছে। অনাহারীকে মোমের মমি দিয়ে কি সুন্দর উপমা দিলেন। ক্ষুধার্ত কে কেউই দেখতে আসেনা কিন্তু কাঠ, মোমের পুতুল দেখতে কত শত অর্থ ব্যয় করে। এটা শুধু সমাজপতিরা নয় , নিজের আত্নীয়রা ও দেখতে আসে না অবহেলিত আত্নীয়দের। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  2. “সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;
    কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত।“
    সুষম বন্টন একটি পারিবারিক, সামাজিক , রাষ্টীয় ও বৈশ্বিক সমস্যা।
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?