মূল লেখায় যান

অদ্ভুতুড়ে

শাহ আলম বাদশাকবিতা, রম্য৭টি মন্তব্য

অদ্ভুতুড়ে
শাহ আলম বাদশা

মল-মুতে হয় সবার ক্ষতি
তাইযে পরিত্যাজ্য অতি
ঢুকলে পেটে হইযে কুপোকাত;
জীবাণুরা হামলা করে
ও বাবা, কী ঝামলা করে
রোগের ঠেলায় কাটে নাযে রাত!

পেটেই থাকে পেটেই পচে
বের হয়ে ফের দু:খরচে
আমরা মানুষ কীযে অসহায়?
কাক ও কুত্তা ময়লাখেয়েই
লাফায় কীযে শক্তিপেয়েই
অদ্ভুতুড়ে কাণ্ড কীযে হায়।

রোগপোকাদের শক্তি বেশি
আমরা মিছে দেখাই পেশী
পান থেকে চুন খসলে তো নেই ছাড়;
ঘায়ের ব্যথা চোখের জ্বালা
ডায়রিয়ায় জান ঝালাপালা
তখন কেন ডাকো হে, ডাক্তার?

মোট পড়েছেনঃ ১৪২১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?