মূল লেখায় যান

অতিথি করোনা

হালিমা আক্তারকবিতা১৬টি মন্তব্য

 

পেট বুঝে না করোনা
স্বাস্থ্যবিধি কি জানেনা,
এক ঘরে যখন ছয়জনের বাস
স্বাস্থ্যবিধি মানা শুধুই অভিলাষ ,
এক টয়লেটে বিশ জনের গমন
এক কলপাড়ে স্নানের আয়োজন।
জ্বর সর্দি-কাশি
মাঝে মাঝে যদিও দেয় হানা
ওষুধ পথ্য কখনো হয় না কেন,
এভাবেই প্রতিনিয়ত যুদ্ধ করে
চলছে যাদের জীবন,
করোনা তাদের কাছে নয়
নতুন অতিথি আপ্যায়ন।

মোট পড়েছেনঃ ১২০২জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “এক ঘরে যখন ছয়জনের বাস
    স্বাস্থ্যবিধি মানা শুধুই অভিলাষ ”
    বাস্তব জীবনের ছবি।
    আফসোস এখানেই, করোনা বাছবিচার করে শিকার ধরে না।

    ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹