মূল লেখায় যান

“অচিনপুরের গন্ধকুমার”

জাকিয়া জেসমিন যূথীকবিতা১৬টি মন্তব্য

তোমার গায়ের গন্ধ আমায় করলে এলোমেলো
তুমি কোন সে গাঁয়ের পথ ধরে যাও
গায়ে মেখে ধুলো
তোমার চলার পথের ধুলোর মেঘে চোখটা বুঁজে
আমি একাই হেঁটে হেঁটে
কোন সে অচিনপুরে তোমার মনটা বেঁধে রাখা
খুঁজতে গিয়ে পথ হারালাম, পথটা এলোমেলো
ঘুমের ঘোরে দিবা নিশি, খুঁজে খুঁজে সারা
সকাল সন্ধ্যে রাতের প্রহর বড্ড এলোমেলো
.
বুকের বোতাম ফাঁক করে ওই একটু লোমের হাসি
তোমার চোখের তারায় খেলা করে হাজার রঙের ধাঁধাঁ
চলার পথে জাদুর কাঠি এই আছো, এই নেই
তোমার গায়ের গন্ধে নেশার মাতম, হারিয়ে ফেলি খেই
.
বেলা যে গেল অনেক আর যে সময় নাই
ওহে অচিনপুরের গন্ধকুমার, ঠিকানা টা চাই
হাতটি ধরে বাসবো ভালো আরাম দেব বুকে
পরবে তুমি রঙ্গিন পোশাক, থাকবে পরম সুখে
মাথায় তোমার ঘষে দেব সুখ নিরাময় তেলে
বিশ্ব জয়ের সকল বোঝা দিয়ো আমায় তুলে
.
তোমার গায়ের গন্ধ ঘুম যে নিলো কেড়ে
আমি একা একাই অচিনপুরে ঘুরছি মাথা খুঁড়ে।

মোট পড়েছেনঃ ৭৩৩জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “তোমার গায়ের গন্ধ আমায় করলে এলোমেলো
    তুমি কোন সে গাঁয়ের পথ ধরে যাও গায়ে মেখে ধুলো”
    এক গন্ধ কুমার গন্ধ বিলিয়ে কেমনে পাগল করে
    ভালবাসায় মগ্ন হলে কত আনন্দ নাই ধরে।
    ভাল লাগলো আপু। শুভ কামনা।

  2. বেলা যে গেল অনেক আর যে সময় নাই

    ওহে অচিনপুরের গন্ধকুমার, ঠিকানা টা চাই

    হাতটি ধরে বাসবো ভালো আরাম দেব বুকে

    পরবে তুমি রঙ্গিন পোশাক, থাকবে পরম সুখে
    —————-বাহ

  3. বাহ্ অচিনপুরের বাসিন্দা হয়ে ঘুরে বেড়াচ্ছো! ভালোবাসার মানুষের গন্ধে দেখি মাতোয়ারা হয়ে আছো। অচিনপুরের রাজকুমার কে খুঁজে পেলে বেঁধে রেখো শাড়ির আঁচলে। ভালো থেকো, নিরাপদে থেকো। শুভ কামনা রইলো

    1. এ যুগের অচিনকুমাররা শাড়ির আঁচলে বাঁধা কি পছন্দ করে? আমিও যেমন চাইনা, কেউ আমাকে জোর করে বেঁধে রাখুক। হিহিহি

      ভালো থেকো, নিরাপদে থেকো তুমিও।

      1. হাহাহা, মনে হয় তার পারফিউম শেষ হয়ে গেছে। লকডাউনের কারণে নতুন একটা কিনতে দেরি হচ্ছে বেচারার। কবি তার কবিতা চালু রাখুক, অচিনপুরের পারফিউম প্রিন্স না এসে যাবে কই! 😜😜

    1. বুকের বোতাম ফাঁক করে ওই একটু লোমের হাসি
      এই বাক্যটি ভাল লাগছে। সব প্রেমিকারাই চায় প্রেমিকের বুকের ভিতর লোমে ভালবাসা লুকাতে।
      দারুন হয়েছে আপু।

      চমৎকার বললেন। ধন্যবাদ। ভালো থাকবেন। ঈদের অগ্রীম শুভেচ্ছা জানবেন।

  4. বুকের বোতাম ফাঁক করে ওই একটু লোমের হাসি
    এই বাক্যটি ভাল লাগছে। সব প্রেমিকারাই চায় প্রেমিকের বুকের ভিতর লোমে ভালবাসা লুকাতে।
    দারুন হয়েছে আপু।

    চমৎকার বললেন। ধন্যবাদ। ভালো থাকবেন। ঈদের অগ্রীম শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।