মূল লেখায় যান

সময়… স্রোত………………..

শোভন জামানবিবিধ১৩টি মন্তব্য

চল, যাবি না ? তাড়াতাড়ি কর তোর তো আবার সাজতেই একঘন্টা লাগেরে। রেডি হয়ে নে, মা প্রায় রেডি। আমি কি পরবো বলতো ? পাঞ্জাবীই পরি নাকি ? কি বলিস কোনটা পরবো বলনা কালোটা না নীলটা ? নীলটাই পরি ওর প্রিয় রঙ কি বলিস ? কিরে কথা বলছিস না কেন ? ভাইয়া তুমি কি একটু চুপ… [বিস্তারিত]

একটা কবিতা লিখব…

শোভন জামানবিবিধ১৮টি মন্তব্য

ভাবছি একটা কবিতা লিখব… শুরুটা হবে দুর্দান্ত আর শেষটা, শেষটা হবে ভয়াবহ… ঠিক বাস্তবতার মত… যেখানে আবেগ থাকবে কিন্তু আবেগের মূল্যায়ন থাকবেনা… ভালবাসা থাকবে কিন্তু পূর্ণতা থাকবে না আর মানুষ থাকবে কিন্তু মানবতা থাকবে না… একটা কবিতা লিখব ভাবছি… অবাস্তব একটা কবিতা কিন্তু ঠিক বাস্তবতার মত... [বিস্তারিত]

ঘুমন্ত শহর ……

শোভন জামানবিবিধ১৬টি মন্তব্য

গোধূলি সন্ধ্যা আর রাতটা যেন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভোরের আভাস ফুটে উঠলেই বেরিয়ে পরতে হবে ওদের। মোট সাত জন ওরা। সবার বয়সই প্রায় একই, দশ থেকে বারোর মধ্যে। সবাইকে ডাক দিয়ে ঘুম ভাঙ্গায় মাসুম। তরু উঠে দেখে সবাই উঠে পড়েছে, শুধু মতি এখনও হা করে ঘুমাছে। আর ওর ফোলা পেট উঠা নামা করছে,… [বিস্তারিত]

অল্প সল্প গল্প

এজহারুল এইচ শেখবিবিধ৭টি মন্তব্য

কথায় কথা সে অনেক কথা… গাব গাছের শিকড়ে ঘুড়ির সুতো বাঁধা! ডালে ডালে পাতার ছৌ -নাচে রাস্তায় সাইকেলের ঘন্টির আওয়াজ, যাত্রীর গুনজন শব্দে হাটে ব্যাপারিদের বর্ণের হ্যালো হাই, হনুমানের হুক হুক ভয়ে পাখিদের মধ্যে মিশে যায় হাড়িচাঁছার অগভীর ডাক, বুলবুলির কাঁঠাল পাতায় ঘোমটা খুলে লাল-বিদ্যের মূখ্যুর অনুরাগ, এই গভীর অল্প কথাগুলো কচু পাতায় টলে মাটির… [বিস্তারিত]

এত বিভীষিকা, রক্তমাখা এত জামা কিংবা দীপ্তিহীন এত কান্না কোথায় রাখি কোথায় রাখি আমি ও আমরা হৃদয়হীন ধর্মীয় আচার ? কোথায় রাখি নৈরাজ্য প্রতারণা নির্মমতাকে এত কোন কাঁধেইবা বয়ে যাই রক্তমাখা এত লাশ ? জ্বলজ্বলে চোখের যে ছেলেটি পড়াশুনা করতো শহরে কিংবা অসহায় মায়ের শেষ আশ্রয় মেয়েটি যে কাজ নিয়েছিলো গার্মেন্টসে লাশ হয়ে ফিরেছে সেও… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

আমি বলছি তার কথা সকালের আকাশে নির্ভয়ে জেগে ওঠা রক্তিম সূর্য সে কোমলতার প্রতিমূর্তি । বার বার হাজার বার তাকালেও চোখ তখন বিদ্রোহ করে না সদ্য বিবাহিতা স্ত্রীর মত ফিসফিসিয়ে বলে না আমার কষ্ট হচ্ছে। আমি বলছি সকালের সূর্যের কথা নির্জন ছায়াবীথী বা টুনটুনি পাখির দুষ্টুমি ভরা ডাকের মত যে উপভোগ্য। সূর্য তুমি সকালের সূর্য… [বিস্তারিত]

বন্য

বনলতা সেনবিবিধ২৬টি মন্তব্য

পোষ না মানা আবেগ অনুভূতির কিনারা ছুঁই ছুঁই করে , কথোপকথনে দৈবানুক্রমিক প্রাঞ্জলতা এ এমন কোন যাদু নয় ; ক্লান্তিহীন ঊর্ধ্বশ্বাসে ছুটে-চলা অবিরত অনবরত... মীনের হল না মর্মস্পর্শ । [বিস্তারিত]

বৃষ্টির পর

এজহারুল এইচ শেখবিবিধ১০টি মন্তব্য

রাত ভোর বৃষ্টি শেষে, ঘাট দূর্গম হয়ে দাঁড়ায়,পিচ্ছিল তালগাছের বডি গুলো শুয়ে খোঁটার উপরে এলিয়ে বিকলাঙ্গ পা! যা মাটি বন্ধক ছিল,ধসে বসে পানা পুকুর,কলমি,বুনো, কত অজানা নামহীন গোত্রহীন ফুল! ওখানে ছায়া ছায়ায় কদমের হাত, দীর্ঘশ্বাস, শিহরন, তবুও বর্ষার মায়া ঘন টান, স্বপ্নলতা লাঠি ধরে ওঠে থালা হাতে,যদি পড়ে একটুকরো… শ্যাওলা পুকুরের মাথায় এখনও মেঘের আনাগোনা,… [বিস্তারিত]

হাহাকার !

অন্তরা মিতুবিবিধ১১টি মন্তব্য

সমস্ত দিন সন্ধ্যার মতো আবছা অভিমানী মেঘ থমকে দাঁড়ায় নুয়ে... চোখের পাতার কাঁপুনিতে কিছু জল ঝরে ঝরে পড়ে, গাছ-ফুল-মাটি ছুঁয়ে... তারপর চলে যায় মেঘ এলোমেলো পথে; রয়ে যায়, তার স্মৃতিভেজা শ্বাস... বাতাসে বাতাসে শিহরণ ক্ষণে ক্ষণে; কার বুক জুড়ে চাতক পাখির আশ !!! বিকেল ৪.৫০ ২৫.৬.২০১৩ [বিস্তারিত]

১ - স্রষ্টার কাছে শুধু টিকে থাকার প্রার্থনা আজ রাতে..... কোনো বিজয় নয়, কোনো প্রাপ্তির আকাংক্ষা নয় তিনবেলা পেট ভরে খাদ্য নয়, শুধু এক বেলা হলেই চলবে যেন মরে না যাই... ২ - যেন টিকে থাকি... রক্ত যদি না টানে তো চলবে, পর-ও যদি আরও পর হয়ে যায় তো যাক.... নিজেরে যেন খুঁজে পাই সময়মতো......… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

রাফখাতা:১

মিসুএকান্ত অনুভূতি, বিবিধ২২টি মন্তব্য

আজকাল কেবলি আমি হারিয়ে যাবার কথা ভাবি। বেঁচে থেকে থেকে হৃদয় বেশ ক্লান্ত। আমি হারালে কারো কিছুই যাবে আসবেনা জানি। পৃথিবীর কোন কিছুই থেমে থাকবেনা। একই নিয়মে রাতশেষে ভোর হবে, দুপুর গড়িয়ে বিকেল। কোন এক গৃহত্যাগি জোছনায় এক বাউন্ডুলে পথে নেমে আসবে। একসময় সে ঘোরতর বাউন্ডুলেও সংসারি হবে। লবন তেলের হিসেবের ভীড়ে তার স্মৃতি থেকেও… [বিস্তারিত]

পরিণতি ।

বায়রনিক শুভ্রএকান্ত অনুভূতি, বিবিধ১৬টি মন্তব্য

বিরামহীন যন্ত্রণার সুবাদে আরেকটি ঘুমহীন রাত। এপাশ ওপাশে বিরক্ত হয়ে আধারের জঞ্জাল সরিয়ে বেরিয়ে এলাম খোলা আকাশের নিচে। সেখানেও শান্তি নেই। সোডিয়ামে দখল হওয়া হলুদ আকাশ আমাকে দেখেই গুমরে কেদে উঠল যেন, আমরা দুজনেই সভ্যতার নির্মম শিকার । [বিস্তারিত]

একটি সংসারে কত কিছু থাকে তা বাসা পরিবর্তন করলে বুঝা যায়। ধীরে ধীরে বিভিন্ন গৃহ সামগ্রী জমা হতে থাকে একটি সংসারে । ধারনা করা যায়না এর পরিমান । কি থাকে না একটি সংসারে ? সুই হতে শুরু করে খাট চেয়ার টেবিল আলমিরা লেপ তোষক ঝাড়ু আরো কত কিছু। নূতন বাসায় যাবার সময় প্যাকিং করতেই কয়েকদিন… [বিস্তারিত]

পেইন কিলার

বায়রনিক শুভ্রবিবিধ২১টি মন্তব্য

তুমি ভুগছ ব্যাথায়?? পেইন কিলার খাও শরীরের ব্যাথা নিমেষে নিঃশেষ হয়ে যাবে বর্ষার রাতে তোমার চোখের দিকে তাকিয়ে যখন বলেছিলাম তখন তোমার প্রেসক্রিপশন ছিল এমনই ব্যাথাটা অনেক পুরানো বয়ে বেড়াচ্ছি সেই কিশোর বয়স থেকে ধিরে ধিরে ব্যাথা আমাকে গিলে ফেলছে আমি নীল হয়ে যাচ্ছি। শরিরে ভর করে শাপের মত এগিয়ে আসছে মৃত্যু কিন্তু তোমার পেইন… [বিস্তারিত]

: বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলে মেয়র পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি শওকত হোসেন হিরন। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী ছিলেন। তার পরাজয়ের নেপথ্যে বেশ কয়েকটি কারন রয়েছে। দ্বাম্ভিকতার আস্ফালন ! মাফিয়া স্টাইলের দাপট প্রদর্শন ! জাপা থেকে আ’লীগে ঠাঁই অত:পর ২০০৮ সালের ৪ আগষ্টের নির্বাচন পরবর্তী মেয়র শাসনামলে হিরন দলের ত্যাগী নিবেদিত তৃনমুল নেতা… [বিস্তারিত]