পাশের গাঁয়ের কদবেল আলী ভীষণ চতুর লোক, কোনদিন তারে করতে দেখিনি পরের কারণে শোক। কঞ্জুস বলে বেশ আছে খ্যাতি যদিও পায় না দাম, সুখে-দুখে তবু সকলেরই মুখে জেগে থাকে তার নাম। জমি-জমা আছে পুকুরেও মাছ খায় না কভু সে ভালো, খরচের ভয়ে ভুলেও দেয় না জ্বালাতে সাঁঝের আলো। কথা বলে সদা শুদ্ধ ভাষায় চকচকে রেখে… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
মৌ মাছির মতো ভাল থাকো প্রজাপতির মতো রঙ ছড়াও- সূর্য স্নানে ঘাস ফুলের মতো হাস! লজ্জাবতীর মতো লাজুক থাকো; তারপর ঝর্ণার মতো মেঠো পথে হাঁট- আকাশের মতো কালমেঘ মুক্ত হও! আর সবুজ দিগন্তের মাঠে, দৃষ্টি রাখ- সোনা সফলের মতো মন ভাবনায় ভাব বিচক্ষণ কাল ফিঙের মতো বিচরণ করো- শান্ত পায়রার মতো দোয়েলের গান গাও। ১৬চৈত্র… [বিস্তারিত]
বৃষ্টি এলো বসন্ত বিদায়ে ফুল পাখীদের কান্নায় ঝরা ফুলে ধুলো উড়ে কাল বৈশাখীর বন্যায় । রিম ঝিম এই অঝর ধারা বিরহ আনে মনে উষ্ণতা ভরা ফাল্গুনী হাওয়া বিদায়ের সুর তোলে কানে । যায় চৈত্র আসে বৈশাখ নতুন স্বপ্ন বুনে ঝরা পাতার বিরহ জাগে স্মৃতি জড়ানো আলপনে । যায় দিন যেমনি যাক আগামী দিন চাই ভাল… [বিস্তারিত]
খোকা গেছে ভূতোর দেশে শিখবে বলে গান, পৌঁছে দ্যাখে কারোর সেথা ডান পাশে নেই কান। দিনে সবাই কম কথা কয় সুবোধ ছেলের মতো, দল বেঁধে হয় রাত্রি বেলা তর্ক বাণে রত। ঢোল বাঁশি আর কাঁসর বাজায় কথার তালে তালে, সখ্যে মাতে এর মাঝে কেউ থাপড় ছুঁড়ে গালে। চিল্লানিতে দর যেচে নেয় গড়ে বিরল জ্ঞাতি, তালহীনা… [বিস্তারিত]
রাতের দ্বিপ্রহরে জেগে উঠে মন ভরা জোছনার আলো দেখবো বলে জানালা খুলি, দরজা খুলি, বারান্দায় আসি আকাশের সীমানায় দৃষ্টি রাখি ছিটে ফোটাও জোছনা নেই হারিয়ে গেছে অমানিশার আঁধারে মেঘ শাবকের কৃষ্ণ বর্ণে ঢেকে আছে প্রসারিত বুক বিষণ্ণতা আর বিরহের পদপ্রান্তে । তবে কি তুমি আর জোছনা এক সাথে হারিয়েছো, অচেনা গলিতে আমাকে স্পর্শ করবে না… [বিস্তারিত]
চশমাওলা শয়তানের মহান বাণী-২: প্রতিদিন মাছ/মাংস/সবজি/ফল খাওয়ায় যে বিষক্রিয়া শরীরে চলে (জানা বিষ), প্রতিদিনের সিগারেট আর হঠাৎ পাওয়া মদ তারচেয়ে বেশী ক্ষতি করে না... ভালবেসে কোনটা খাওয়াবী বল! [বিস্তারিত]
স্বাধীনতা আছে বলেই খাদ্য দ্রব্যের যত সব বাহাদুরি! স্বাধীনতা আছে বলেই- কবিতার রূপ সাজসজ্জার খেলা স্বাধীনতা আছে বলেই সাজের বেলা রঙধনুকের মেলা মেঘহীন বৃষ্টির আর্তনাদ; স্বাধীনতা আছে বলেই- ঘর উজ্জ্বল আলোর রূপালি বাতি মুখোসের আরালে বিদ্বেষী! স্বাধীনতা তোমাকে লাল স্যালুট জানাই রক্তাক্ত বর্ণমালা অম্লান করে স্বাধীনতা তুমি আছো-স্বাধীনতা আছো মাটির প্রতিটি ঘাসফড়িংর খেলায়। ১০চৈত্র ১৪২৮,… [বিস্তারিত]
ওরে বাবা! রাত্তিরে দেখি এক গেছো ভূত, ঘরে ঢুকে করছে সে ঘুরে ঘুরে খুঁত খুঁত। এই সাজে চিতা বাঘ ভাবি বুঝি দেয় হানা, ফের দেখি ডেকে উঠে বিড়ালের কালো ছানা। বুজলেও দু’টি চোখ সাপ ফুঁসে দেয় দৌড়, চুপিসারে দোর খুলে ভল্লুক সেজে চোর। টমি এসে মাথা নাড়ে নিশ্চয় নয় পোষা, হাতি ছুটে শুঁড় তুলে হায়… [বিস্তারিত]
স্বাধীনতা, এ কি তবে শ্রীহীন শৃঙ্খলহীনতা, রাজন? স্বাধীনতার মানে কি তবে শ্রেণি-জাত বিভাজন? স্বাধীনতা কি অপারগ ফসল- অরাজক মনে মনে? স্বাধীনতার মরমী- ব্যর্থতা ক'জন বাঙালি জানে? স্বাধীনতা কি রাষ্ট্র-ক্ষমতার বেদখল সংবিধান? না কি স্বাধীনতা মুক্তি-বারতার বিকৃত অভিধান? স্বাধীনতা কি লজ্জাহীনতা, অপদেবতা ভজন? না কি স্বাধীনতা স্বাদহীনতায় নবরুচিতা সৃজন? রক্তক্ষয়ী এ লড়াই ইতিহাসে সস্তা হাসি অভিমান… [বিস্তারিত]
দেশটা স্বাধীন আজ। চাওয়া আর পাওয়ার ব্যবচ্ছেদ করতে আর ইচ্ছে করে না আমার। তারপরও করতে হয়, করে যাচ্ছি। চাওয়া ছিলো দূর্ণীতিমুক্ত বাংলাদেশ, কিন্তু পেয়েছি কি? চাওয়া ছিলো শিক্ষার সুষম প্রসার কিন্তু পেয়েছি কি? চাওয়া ছিলো, স্বশিক্ষিত মানুষ, কিন্তু পেয়েছি কি? যা পেয়েছি তা আমি বা আমরা কখনো চাই নি। পেয়েছি ক্ষমতার দম্ভে আত্মহারা হয়ে যাওয়া… [বিস্তারিত]
নোট: শুরুতেই জানিয়ে রাখি, সিরিজ আকারে যে বাণীগুলো আসবে তার বাহ্যিক আর ভেতরের রূপে একটা টানাটানি আছে। ফলে কোন কারণে কেউ যদি কোন কারণে বাণীর তাৎপর্য নিয়ে দ্বিধায় পড়েন, সাথে সাথে দ্বিধাহীন জানতে চাইবেন। বিশ্লেষণ পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। চশমাওলা শয়তানের মহান বাণী-১: দেখতে চাই, ছুঁতে চাই, শুতে চাই--- তুই কি আমার বন্ধু হবি বল! [বিস্তারিত]
পাশের বাড়ির বুদ্ধু জেঠা খাবার আশে ভাজি, হাট থেকে এক ছোট্ট ইলিশ কিনছে হয়ে রাজি। জেঠি শুধায় দুর্দিনে আজ এই কি তোমার শান? শুনেই এ বাক জাগলো আড়ে সজাগ দু’টি কান। বুঝায় জেঠা ক্যান করো আর আফসোসে হায় হায়! কাল না হলে দু’দিন পরেই করবো ফের এ আয়। তারচে’ বরং মাছে দেখে কও কেমন হলো… [বিস্তারিত]
আমি থাকবো না যখন, তখন, আমার কথা কি মনে হবে তোমার? কেন জানি মনে হয় হবে, তবে তা হঠাৎ করেই, মাঝে মাঝে। তোমার অনুভূুতিটা তখন চেষ্টা করব বোঝার, কতটুকু বুঝবো তা বলতে পারছি না এখন। আমাকে না পাওয়ার দুঃখ কি ছুঁয়ে যাবে তোমার হৃদয়? কিংবা মনের অজান্তেই হবে অশ্রুসিক্ত? বড্ড জানতে ইচ্ছে করছে আমার। শোনা… [বিস্তারিত]
একটা সিরিজ নিয়ে আসছি কাল থেকে। প্রতি ২/১ দিন পর পর একটা করে বাণী আসবে। জানি না আপনাদের কেমন লাগবে। মূলত কয়েক বাক্যে প্রচলিত কিছু ব্যপার, যা আমরা বলি না বা চুপ থাকি বা মনে লালন করি সেসব নিয়ে কিছু দুষ্টু বাক্য দিয়ে স্যাটায়ার। যার বাইরের রূপ (লেখা) আর ভেতরের রূপ নিয়ে সাইকোলজিক্যাল গেইম। যদিও… [বিস্তারিত]
টাকলা দাদু যাবেই রেগে করছে মনে পণ, সকাল থেকে ঘুরছে সে তাই রৌদ্রতে বনবন। ভাবে মাথা গরম হলেই আসবে ছুটে রাগ, চলবো আমি দর্পে তখন যেমন ফুঁসে নাগ। ভর দুপুরে বললো দাদী সোহাগ ঝরা স্বরে, রাগ তো করা অনেক হলো এবার চলো ঘরে! চোখ করে লাল শুধায় দাদু ‘সস্তা এ পণ অতি?’ ফিরবো না যাও… [বিস্তারিত]


















