মূল লেখায় যান

হয়তোবা

হালিমা আক্তারকবিতা১১টি মন্তব্য

পর পর অনেক গুলো

চিঠি লিখেছিলাম

একটির উত্তর ও আসে নাই,

খুব করে অনুরোধ করে ছিলাম

কিছু লিখতে হবে না তোমায়

একটি সাদা পাতা

খামে ভরে পাঠিয়ে দিও,

বুঝে নিবো চিঠি গুলো

তোমার ঠিকানা খুঁজে পেয়েছে।

সাদা পাতার সেই চিঠি

আজও আসে নাই কোন ডাকে,

হয়তো তুমি সময় পাওনি

হয়তোবা সাদা পাতাটি

মূল্যহীন করতে চাওনি,

হয়তোবা আমার মতো

তোমার ঠিকানা পাল্টিয়েছে

একবার, দুইবার, বহুবার।

চিঠি গুলো আজও ভুল

গন্তব্যে পড়ে আছে।

হয়তোবা তুমি অপেক্ষা কর

খামে ভরা একটি সাদা পাতার

ঠিক আমারই মতো।

মোট পড়েছেনঃ ৫৫১জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।