সোনাই- সোনেলার লাভস্টোরি

নাম সোনাই। ওর জন্ম কোথায় এখন আর ওর মনে নেই। বেঁচে থাকার তাগিদে এখানে এসে কাজ জুটিয়ে নিয়েছে। কোনরকমে পেটে-পাথরে বেঁচে থাকা!
তার নিরানন্দ সময় পার হচ্ছিলো অন্যদের আনন্দে রেখে।
সোনেলা একদিন এখানে এলো। জন্ম থেকেই সে মুগ্ধতায় জড়ানো সুন্দরী। মৎস্য পাচারকারীরা তাকে নিয়ে এসেছে এখানে। ওর-ও একই কাজ, মানুষকে আনন্দ দেয়া। কিন্তু এখানে এসেও তার শান্তি নেই, কিছু বখাটে ওর পিছু ছাড়ছে না। বখাটেদের ভীড়ে সোনেলা একবার এদিক তো আরেকবার ওদিক, এভাবেই সাতার কেটে বেড়াচ্ছিল।
একসময় এভাবেই ঘুরতে ঘুরতে সোনাইয়ের সাথে সোনেলার দেখা হলো, এখানে-ই!
সোনেলা তার জ্বালাময় জীবনের কথা সোনাইয়ের সাথে শেয়ার করলো। সোনাই মন দিয়ে সব শুনলো ….
তারপর একাকী সোনাইয়ের সাথে একত্রিত হলো সোনেলা। তারা সঙ্গী হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো অ্যাকুরিয়াম-দেশে।
ছবি – আমার 🙂
.
.
.
গল্পে আপাতত বিরতি 😊 


২৪টি মন্তব্য
কি সুন্দর!
স্থির চিত্রের সাথে সোনেলাকে নিয়ে কথোপকথন।
সোনেলার সাথে সোনাইয়ের বসবাস দীর্ঘস্থায়ী হোক।
..
খুবি সুন্দর ছবি, দিদি।
সোনেলা চির ভাস্কর হয়ে থাকুক আমাদের মন-অঙ্গনেও!
প্রথম মন্তব্যর জন্য তোমাকে ধন্যবাদ প্রদীপ।
শুভ কামনা 🌹🌹
আমি মুগ্ধ আপু। এতো চমৎকার ভাবে ছবির সাথে সোনেলাকে নিয়ে উপস্থাপন!! এ আপনার দ্বারাই সম্ভব। সোনেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। সোনেলা একদিন রাজত্ব করবে অন্যান্য ব্লগের মাঝে। ভালোবাসা অবিরাম ❤️❤️❤️❤️
আপনার মুগ্ধতা আমাকে ছুঁয়ে গেছে।
অবিরাম ভালবাসা আপনার জন্য।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর ♥️♥️
বাহ্, চমৎকার ছবিতে মজাদার কাহিনী ।
পড়ার জন্য ধন্যবাদ দিচ্ছি।
ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
জয়তু
সোনেলা।
কথা ছবি যেন জীবন্ত গল্প।
সোনেলা জয়ী হোক সবখানে-সর্বত্র।
ভালো থাকুন মমি ভাই, শুভ কামনা 🌹🌹
আহারে পেটে পাথরে বেঁচে থাকা🤪🤪কি কষ্ট, কি কষ্ট!!
জগত সংসার বড় কঠিন।‘ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে- তাই আজ কষ্টের পর তারা একে অপরকে পেয়ে বেজায় খুশি।
আমরাও এমন সুন্দর ক্যামেরাম্যানের ছবিতে মোহিত। এমন ছবি আরো চাই!!!শুভ সকাল!!
তেরা ফিতুর যাব ছে,,, ফিতুর মানে কি জাতি জানতে চায়!!
আসলেই, পাথর খেয়ে বেঁচে থাকা জটিল ব্যাপার! এটা মাছদের বেলায় সম্ভব। মানুষের জন্য বেশ কঠিন 🙁
ফিতুর / fitoor – Fitoor means a kind of madness, generally a madness for something or someone. You could call it obsession, but I feel fitoor is a little more quirky in a way.
ওয়াও আমি আবার মুগ্ধ ম্যাম!! থ্যাংকস আ লট!!!!
বেশ নতুন ভাবনার প্রকাশ অনেক শুভেচ্ছা রইল
ধন্যবাদ লিটন ভাই।
শুভ কামনা রইলো 🌹🌹
একেই বলে লেখকের কেরামতি। সুন্দর উপস্থাপন। সোনেলার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ধন্যবাদ ভাইজান।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ভালো থাকুন অনেক দিন পরে এলে যে।
ব্যস্ততা আমায় দেয়নি অবসর 🙁
মুগ্ধতা ছুঁয়ে গেল।ছবির সাথে সোনেলার চমৎকার বিশ্লেষণ। শুভ কামনা রইলো। শুভ ব্লগিং।
ধন্যবাদ, ভালো থাকুন সারাক্ষণ।
শুভ ব্লগিং 🌹🌹
ছবি ও লেখা সোনেলায় পরিপূর্ণতা লাভ করেছে শতভাগ। মুগ্ধতা ছড়িয়েছে চারদিকে। সোনেলার সফলতায় শীর্ষে পৌঁছে যাক। অফুরান শুভ কামনা সব সময়।
আপনার জন্য এক আকাশ ভালোবাসা রইলো।
সোনেলার দ্যুতি অনন্ত হোক।
শুভ কামনা রইলো। শুভ ব্লগিং 🌹🌹
সোনেলা থাকুক সবার সুখ দুঃখের অনুভূতি এবং অভিজ্ঞতা প্রকাশের বন্ধু হয়ে। শুভ কামনা।
শুভ কামনা আপনাকেও।
ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদে থাকুন।
শুভ ব্লগিং 🌹🌹