মূল লেখায় যান

শোক লেখো- ঘৃণায় ও ক্রোধে।।

বোকা মানুষকবিতা, মুক্তিযুদ্ধ, সাহিত্য৩টি মন্তব্য

জানি, তোমাদের অনেকেই

শোকে মুহ্যমান আজ।

তবে আমি শোক করবোনা কোনও।

 

আজ আমার মনে শুধুই ঘৃণা আর

সর্বগ্রাসী ক্রোধের দাউ দাউ আগুন জ্বালছি

সেইসব নব্য সীমারের নির্মম ধ্বংস কামনায়।

 

অন্তঃসত্ত্বা ভাতৃবধুর কসম!

স্নেহময়ী মাতার ছায়ার কসম!

“তোমাদের পায়ে পড়ি!

আমাকে তোমরা মেরোনা…”

অবোধ শিশুর আকুল আকুতির কসম!

আমি আজ শোক করবোনা কোনও।

 

আজ আমি ঘৃণা করবো

সেইসব নপুংসকদের,

পিতৃপরিচয় ভুলে যারা

মচ্ছব করে রঙ্গীন মিথ্যের!

 

আজ আমি ক্রোধে উণ্মত্ত হয়ে,

অভিশাপ দেব পিতৃহন্তা, শিশুহন্তা

সেসব নরকের নোংরা কীটেদের,

যারা হত্যা করতে চেয়েছিল

একটি মানচিত্রকে, একটি পতাকাকে!

 

না, আজ আমি শোক করবোনা কোনও!

 

আজ শুধুই

আমার ঘৃণা করবার,

ক্রোধে উণ্মত্ত হবার দিন।

মোট পড়েছেনঃ ৬৭১জনআজ পড়েছেনঃ ০জন

৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।