মূল লেখায় যান

রোদ্দুরের তৃষ্ণা

হালিমা আক্তারকবিতা১০টি মন্তব্য

আজকাল সম্পর্ক গুলো

কেমন যেন ভেজা স্যাতসেতে,

দীর্ঘদিন বৃষ্টি ভেজা পুরানো দালানের মতো

শ্যাওলা জমে জমে কর্দমাক্ত,

একটু অসাবধানতায় পিছলে পড়তে হয়।

অথচ কোন এক সময় ছিল

সদ্য কেনা টাইলস এর মত

মেঝেতে ছায়া পড়লেও দেখা যেত।

জীবনে টানাপোড়নে সম্পর্কগুলো

একটি উত্তাপ চায়, চায় ঝকঝকে রোদ্দুর

ঠিক যেন ভাদ্র মাসে কড়া রোদে

পুরাতন কাপড় রোদে দেওয়ার মত।

ছবি সংগ্রহ: নেট থেকে।

মোট পড়েছেনঃ ৭৯৫জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. হায়! সম্পর্ক হিদে আজ ঠাই না
    ঠাই আজ নগদে বুঝে পাওনা
    সত্য এটাই,
    নগদ যা পাও হাত পেতে নাও।
    এখন আর কেউ চাইনা, লম্বা টেস্ট ম্যাচ খেলতে,
    ভালো থাকুন সতত।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।