মূল লেখায় যান

রঙ তামাশার পিচ্চি পদ্য – ১

জবরুল আলম সুমনএকান্ত অনুভূতি, বিবিধ, রম্য১০টি মন্তব্য

১.

সে-ই জানেরে সে-ই জানে
মন পুড়ে যায় যার,
বুকের ভেতর আর কিছু নাই
শুধুই হাহাকার।

২.
হ্যালো ম্যাডাম আর পারিনা
ইতনা জ্বালা বুকে!
ক্যামনে কমু আই এম ইন লাভ
আন্ধাইর দেখি চউক্ষে।

৩.
তোমার দেয়া স্বপ্ন বীজে
আজও করি চাষ,
বন্ধ্যা বীজে হয়না ফসল
কি যে সর্বনাশ।

৪.
শীতে কাঁপায় হাড্ডি মাংস
তুমি কাঁপাও মন,
এমন কাঁপন ধরলো বুকে
ভাংছে সারাক্ষণ!

৫.
ওয়াসার কলে জল আসেনা
জল গেলোরে কই?
চোখের কোণে জল ফোয়ারা
জলে ত থৈ থৈ…

জবরুল আলম সুমন
সিলেট।
২৮শে ডিসেম্বর ২০১২ খৃষ্টাব্দ।

মোট পড়েছেনঃ ১০১০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?