মূল লেখায় যান

যদি অধিকার দাও

শিপু ভাইকবিতা৬টি মন্তব্য

যদি অধিকার দাও

তবে এক টানে খুলে দেব খোঁপাটা

গন্ধ নিব চুলের।

যদি অধিকার দাও

তবে টেনে দেব নাকটা

বোঁচা নাক।

যদি অধিকার দাও

তবে প্রবলভাবে জড়িয়ে ধরবো বুকে

একলা কোন দুঃখের রাতে।

চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দু

এক তুড়িতেই ভাসিয়ে দিব শুন্যে।

আঙুলের ফাঁকে আঙুল গুঁজে

আলতো চাপে বুঝিয়ে দিব

তোমার অন্ধকারের ভাগ আমিও নিলাম।

 

আর যদি ফিরিয়ে নাও অধিকার

তবে এসবই কেবল লাম্পট্য

অযাচিত অনাহুত আগন্তুকের বাড়াবাড়ি কেবল।

কিন্তু যদি অধিকার দাও

আমি আবারো গান শোনাবো

ভুল উচ্চারণে!

যদি অধিকার দাও…

 

 

ছবিঃ আমার আঁকা (আর্ট পেপারে পোস্টার কালার)

২০১৪ সাল

মোট পড়েছেনঃ ৯৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

  1. বাহ্ আপনার তো অনেক গুণ। গুণগুলো এভাবেই প্রকাশ করতে হয়। কবি , লেখক, ব্লগার, চিত্রশিল্পী আরো কিছু বাকী থাকলে পরবর্তী পোস্টে শেয়ার করবেন। প্রেমের অধিকার এমন করেই আদায় হোক। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?