মূল লেখায় যান

মৃত্যু পাখির ডাক

মুহম্মদ মাসুদকবিতা১১টি মন্তব্য

 

কোন এক রমজান মাসে

শুক্রবারে জুম্মাঘরে।

মৃত্যপাখির যেন ডাকে পরে

জুম্মার নামাজে।

 

রোজা রেখে বিদায় নেব

এই পৃথিবীর মায়া।

রোজা নামাজ সবই যেন

হবে মোর ছায়া।

 

আল্লাহর কাছে দোয়া করি

দুটি হাত তুলে।

মাফ করে দিও গোনাহ যত

করেছি শত ভুলে।

 

ঋণী যত হয়েছি আমি

ধারদেনা পড়েছে যত ভাগে।

পরিশোধ করতে দিও আমায়

মৃত্যুপাখির সাক্ষাতের আগে।

 

খোদার কাছে আবেদন আমার

পূরণ করিও সদিচ্ছা।

তোমার কাছেই মাথা নত

তোমার কাজেই জীবন দেব সেচ্ছা।

মোট পড়েছেনঃ ৯৫০জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. সুন্দর প্রার্থনা যেন আল্লাহ্‌ কবুল করেন — খোদার কাছে আবেদন আমার
    পূরণ করিও সদিচ্ছা।
    তোমার কাছেই মাথা নত
    তোমার কাজেই জীবন দেব সেচ্ছা।
    ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।